‘৭৮টি ঘুমের ওষুধ খেয়েছিল!’ দেবলীনার আত্মহত্যা চেষ্টা নিয়ে মুখ খুলল পরিবার

ফেসবুক লাইভে এসে গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টা ঘিরে নেটপাড়া এখন দুই ভাগে বিভক্ত। একদল সহানুভূতি জানালেও, অন্যদলের প্রশ্ন—সবটাই কি স্রেফ ‘ভিউ’ বাড়ানোর নাটক? মঙ্গলবার সকালে এই সমালোচনার মুখে বিস্ফোরক জবাব দিল দেবলীনার পরিবার। গায়িকার প্রোফাইল থেকেই লাইভে এসে তাঁর মা জানান, দেবলীনা একটি বা দুটি নয়, মোট ৭৮টি ঘুমের ওষুধ খেয়েছিলেন। তিনি স্পষ্ট বলেন, “কতটা মানসিক যন্ত্রণা থাকলে একটা মেয়ে এই চরম পথ বেছে নিতে পারে, সেটা একবার ভাবুন।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে চরম মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন দেবলীনা। এমনকি তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু দাবি করেছেন, বিয়ের আগেও দেবলীনা ও প্রবাহর সম্পর্ক ভেঙে গিয়েছিল। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে আশা করলেও পরিস্থিতি আরও জটিল হয়। হাসপাতালের বেডে শুয়ে দেবলীনার লাইভ করা নিয়েও সমালোচনা চলছে, তবে পরিবারের দাবি—বাইরে থেকে সব রঙিন মনে হলেও দেবলীনা দীর্ঘদিনের পুঞ্জীভূত যন্ত্রণা থেকেই এই পদক্ষেপ নিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy