হইচই-এ আসছে ব্লকবাস্টার থ্রিলার! সন্দীপ্তার বিপরীতে কোন চমক নিয়ে আসছেন পরিচালক?

গত বছর মুক্তি পাওয়া হইচই-এর প্রশংসিত ওয়েব সিরিজ ‘বিরাঙ্গনা’-র দ্বিতীয় অধ্যায় নিয়ে শুরু হয়েছে জল্পনা। পরিচালক নির্ঝর মিত্রের পরিচালনায় এই সিরিজে আরও একবার মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। প্রথম পর্বে তাঁর অ্যাকশন ও অভিনয় যেমন নজর কেড়েছিল, তেমনই নেতিবাচক চরিত্রে প্রশংসিত হয়েছিলেন নিরঞ্জন মণ্ডল।
সূত্রের খবর, ‘বিরাঙ্গনা ২’-এ এবার যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রী রায় ও অভিনেতা দেবরাজ ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে এই সুখবর নিজেই শেয়ার করেছেন আয়েন্দ্রী। যদিও এবারের গল্প কোন অপরাধের পটভূমিতে তৈরি এবং আয়েন্দ্রী বা দেবরাজকে কোন চরিত্রে দেখা যাবে, তা নিয়ে মুখ খোলেনি নির্মাতারা। তবে ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে এবং খুব শীঘ্রই হইচই প্ল্যাটফর্ম থেকে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। অপরাধ জগতের ভয়ংকর ও রোমহর্ষক গল্প নিয়ে তৈরি এই সিজন আরও বেশি জমজমাট হবে বলেই আশা করা হচ্ছে।