সোশ্যাল মিডিয়ার ‘হ্যাপি কাপল’ থেকে হাসপাতালের বেড! ভাইরাল ছবি ঘিরে রহস্য ফাঁস করলেন দেবলীনার দিদি

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবন নিয়ে এখন তোলপাড় নেটপাড়া। সাজানো গোছানো সংসারের ভ্লগ শেয়ার করা দেবলীনা যে তলে তলে মারাত্মক যন্ত্রণার মধ্যে ছিলেন, তা প্রকাশ্যে এল তাঁর আত্মহত্যার চেষ্টার পর। অভিযোগ উঠেছে, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে জীবন শেষ করতে চেয়েছিলেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গায়িকার পরিবার এবার সরব হলেন স্বামী প্রবাহ নন্দীর বিরুদ্ধে।

দেবলীনার মা ও দিদির দাবি, সামাজিকভাবে বিয়ে হলেও আইনত দেবলীনা ও প্রবাহর বিয়েই সম্পন্ন হয়নি। তাঁদের অভিযোগ, প্রবাহর পরিবার ইচ্ছা করেই আইনি বিয়ে এড়িয়ে গিয়েছে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে প্রবাহকে একটি কাগজে সই করতে দেখা যাচ্ছে। দেবলীনার দিদি স্পষ্ট জানান, সেটি বিয়ের রেজিস্ট্রি নয়, বরং একটি অ্যাপ্লিকেশন মাত্র। প্রবাহের আঙুলের ছাপ পাওয়া যাচ্ছে না— এমন অজুহাত দিয়ে রেজিস্ট্রি বারবার পিছিয়ে দেওয়া হয়েছিল।

আরও চাঞ্চল্যকর তথ্য দিয়ে দিদি জানান, গত অগাস্টে দেবলীনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এমনকি প্রবাহর বাবাও নাকি আইনি বিয়ে না হওয়ার নেপথ্যে পূর্বপরিকল্পনার কথা স্বীকার করেছেন। মেয়ের এই শোচনীয় অবস্থার জন্য শ্বশুরবাড়ির মানসিক অত্যাচারকেই দায়ী করছে গায়িকার পরিবার। বর্তমানে দেবলীনা স্থিতিশীল হলেও তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত সংকটজনক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy