বিয়ের অশান্তি নাকি পরকীয়া? দেবলীনা নন্দী ইস্যুতে এবার পালটা সরব বন্ধু সায়ক

বিয়ের টানাপোড়েন নাকি পরকীয়া? গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টার পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ার অলিন্দে। পরিবারের দাবি অনুযায়ী, স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে অশান্তির জেরেই ৭৮টি ঘুমের ওষুধ খেয়েছিলেন গায়িকা। তবে আত্মহত্যার চেষ্টার আগে শেষ ফোনটি তিনি করেছিলেন তাঁর মিউজিক ভিডিওর সহ-অভিনেতা ও বন্ধু সায়ককে। আর এখান থেকেই শুরু হয় পরকীয়ার গুঞ্জন।

সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনার মুখে পড়ে এবার ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করলেন সায়ক। তিনি সাফ জানান, “দেবলীনা শুধুই আমার বন্ধু। অনেকের মানসিকতা এমন যে বন্ধু মানেই অশালীন কিছু। আমি তেমন নই।” তিনি আরও প্রশ্ন তোলেন, যদি তাঁর জন্যই বিয়ে ভাঙার থাকত, তবে তিনি দেবলীনার বিয়েতে গিয়ে নাচতেন না। গোটা ঘটনাটিকে নেটিজেনদের একাংশ ‘নাটক’ বলে কটাক্ষ করলেও, সায়ক দাবি করেছেন দেবলীনা একজন ‘সেলফ-মেড’ শিল্পী এবং তাঁর পাবলিসিটির জন্য এমন নাটক করার প্রয়োজন নেই। যদিও এই বিষয়ে দেবলীনার স্বামী প্রবাহ এখনও নীরব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy