বিগ বসের ঘরে রাজবীরের এন্ট্রি হতেই ওলটপালট সব সমীকরণ! ক্যাপ্টেন হওয়ার লড়াইয়ে কে কার মুখোমুখী?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হওয়া ‘বিগ বস বাংলা’ রিয়েলিটি শো-র অন্দরে এখন উত্তেজনা তুঙ্গে। গত ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই জনপ্রিয় শো-র ১২ দিনের মাথায় এসে বন্ধুত্বের চিরাচরিত সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। বিশেষ করে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে রাজবীর দের গৃহপ্রবেশের পর থেকে প্রতি মুহূর্তের খেলার চাল বদলে গেছে, যেখানে প্রতিটি প্রতিযোগীর আসল রূপ একে একে প্রকাশ্যে আস আসছে। কে হবেন ঘরের পরবর্তী ক্যাপ্টেন? এই দৌড়ে সবার আগে নাম রয়েছে ভরত কল, নন্দিনী দত্ত, তনুশ্রী, সৃজলা এবং আলেকজান্দ্রার। সাম্প্রতিক একটি বাঘ-বাঘিনীর টাস্কের জেরে ঘরের অন্দরে তীব্র বাকবিতণ্ডা ও লড়াই শুরু হয়, যার সঞ্চালনার দায়িত্বে ছিলেন জয়িতা।
পুরো টাস্কের মাঝে সায়ক চক্রবর্তীর অনুপস্থিতি এবং নিরঞ্জন ও ঝিলমের খোলস ছেড়ে বেরিয়ে আসার প্রচেষ্টা দর্শকদের বিশেষ নজর কেড়েছে। গেমের গ্যাঁড়াকল বুঝে আলেকজান্দ্রা নিজের স্ট্র্যাটেজি স্পষ্ট করার চেষ্টা করলেও, জয়িতা তাঁকে টাস্ক থেকে ডিসকোয়ালিফাই করেন। তবে শুক্রবার রাতেই স্পষ্ট হয়ে যাবে যে কার মাথায় উঠতে চলেছে এবারের ক্যাপ্টেন্সির মুকুট। এর পাশাপাশি, নন্দিনীর শক্তিশালী গেম প্ল্যান নিয়ে রাজবীর দের প্রশংসা দর্শকদের মনে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। অন্যদিকে, শো-র অন্দরে ইতিমধ্যেই আরও এক নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। প্রথম সপ্তাহের দিকে অনিন্দ্য সেনগুপ্তের আকস্মিক প্রস্থান এবং টাস্কে নিষ্ক্রিয়তার কারণে দর্শকদের বিতর্কের পর, এখন শো-র প্রতিটি এপিসোড আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে।