‘তোমায় খুব মিস করব…’, রূপম পত্নীর পোস্টে কান্নার রোল! চিরঘুমের দেশে গায়কের ‘মামনি’

বৃহস্পতিবার, ৫ মার্চ সকালেই এক বুক যন্ত্রণা নিয়ে দুঃসংবাদটি দিলেন রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত। গায়কের পরিবারে নেমে এল শোকের কালো মায়া। নিজের অত্যন্ত প্রিয় ‘মামনি’ তথা নিকট আত্মীয় মধুস্রবা দাশগুপ্তকে হারালেন রূপসা।

এদিন সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে রূপসা লেখেন, “মামনি আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেলেন। ওঁর মতো গুণী আর কেউ ছিলেন না। এত শিক্ষিত অথচ বিনয়ী মানুষ খুব কম দেখা যায়। তোমায় খুব মিস করব মামনি। রূপম তোমায় সবথেকে বেশি মিস করবে।” রূপসার এই পোস্টে শোকপ্রকাশ করেছেন পরিচালক পারমিতা মুন্সি সহ অসংখ্য অনুরাগী।

বাংলার রকসম্রাট রূপম ইসলাম বর্তমানে সাফল্যের মধ্যগগনে। সদ্য মুক্তি পাওয়া ‘ফসিলস ৭’ অ্যালবামের প্রতিটি গান এখন শ্রোতাদের মুখে মুখে। ‘ক্ষুধার্থ মাংসাশী’ বা ‘যদি তুমি’-র মতো গানগুলো যখন রেকর্ড গড়ছে, ঠিক তখনই ব্যক্তিগত জীবনে এই বড় ধাক্কা সামলাতে হচ্ছে গায়ককে। উল্লেখ্য, বর্তমানে জি বাংলার ‘সারেগামাপা’-র মঞ্চে বিচারকের আসনেও দেখা যাচ্ছে তাঁকে। এই কঠিন সময়ে রূপম ও রূপসার পাশে দাঁড়িয়েছেন তাঁদের অগণিত ভক্তরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy