তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ! যে ছবির ব্যর্থতায় জুহিকে জড়িয়ে কেঁদেছিলেন শাহরুখ

বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) তার দীর্ঘ সাড়ে তিন দশকের অভিনয় জীবনে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু তার দীর্ঘ অভিনয় জীবনে একটি ব্যর্থতাই বারবার আক্ষেপ হয়ে ফিরে আসে। সেটি হলো ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত তার নিজের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর প্রথম ছবি ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’।

এই ছবিটি ছিল শাহরুখের নিজস্ব প্রযোজনা সংস্থার প্রথম ছবি। এতে তার বিপরীতে ছিলেন তার বন্ধু ও সহ-অভিনেত্রী জুহি চাওলা এবং পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। এই ত্রয়ী তাদের আগের হিট ছবি ‘ইয়েস বস’ এবং ‘ডুপ্লিকেট’-এর পর আবার একসঙ্গে কাজ করেছিলেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর শাহরুখ, জুহি এবং আজিজ মির্জা এতটাই হতাশ হয়েছিলেন যে তারা একসঙ্গে বসে কেঁদেছিলেন। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার জীবনে কোনো ছবির ব্যর্থতায় আমি কাঁদিনি, কিন্তু এই ছবির পর আমরা তিনজন একসঙ্গে কেঁদেছিলাম।”

‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ১৩ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল, কিন্তু বক্স অফিসে এটি মাত্র ১৮.২০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। যদিও ছবিটি তখন বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও পরে টেলিভিশনে এটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। এই ছবির ব্যর্থতার পর শাহরুখ আবার ঘুরে দাঁড়ান এবং একের পর এক হিট ছবি উপহার দেন। তবে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘জিরো’ আবারো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং এই ব্যর্থতার কারণে তিনি টানা পাঁচ বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy