অস্তিত্ব সংকটে অমিতাভ বচ্চন! কৌন বনেগা ক্রোড়পতি শেষ হতেই কেন দিশেহারা অভিনেতা?

দীর্ঘ ১৭টি সিজন সাফল্যের সঙ্গে পার করার পর পর্দা নামল ভারতের জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র। আর এই সমাপ্তির সঙ্গেই যেন এক গভীর শূন্যতা গ্রাস করেছে কিংবদন্তি সঞ্চালক অমিতাভ বচ্চনকে। শুক্রবার গ্র্যান্ড ফিনালের পর সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা ভাগ করে নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। দীর্ঘদিনের চেনা রুটিন হঠাৎ বদলে যাওয়ায় তিনি এখন মানসিকভাবে বিধ্বস্ত।

নিজের ব্লগে বিগ বি লিখেছেন, “সিজন শেষ হওয়ার পর মাত্র কয়েকটা দিন কেটেছে, কিন্তু এখন দিনগুলো যেন কাটতেই চায় না। মনে হচ্ছে, কাজ না থাকা মানে এক বিশাল জলমগ্ন মরুভূমির ওপর দিয়ে অলসভাবে হেঁটে চলা।” অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, এই স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই তাঁর কাছে এখন অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সিজনের শেষ পর্বে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আছেন বলেই এই খেলাটা আছে, আর এই খেলাটা আছে বলেই আমার অস্তিত্ব।” অমিতাভের এই বিদায়ী বার্তা শুনে স্টুডিওর দর্শকদের চোখও জলে ভিজে ওঠে। পর্দার শাহেনশাহ তাঁর ‘ক্লান্ত পা জোড়াকে’ টেনে বের করে আবার নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy