“ও একটা জোকার!” স্যান্ডি সাহাকে বিস্ফোরক তোপ অনন্যা গুহর, পাল্টা ‘বোনু’ বলে চরম অপমান স্যান্ডির?

সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটরদের অন্দরমহলের লড়াই এবার প্রকাশ্য রাস্তায়! ঘটনার সূত্রপাত পার্ক স্ট্রিটের ‘অলি পাব’ থেকে হলেও, তা এখন কুরুচিকর ব্যক্তিগত আক্রমণে রূপ নিয়েছে। ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী, অনন্যা গুহ এবং স্যান্ডি সাহার মধ্যে শুরু হওয়া এই ‘ক্যাট ফাইট’ এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিতর্কের সূত্রপাত অলি পাব-এ খেতে গিয়ে একটি ঝামেলার জেরে বিতর্কে জড়ান সায়ক চক্রবর্তী। সঙ্গে ছিলেন অনন্যা গুহ ও তাঁর প্রেমিক সুকান্ত কুণ্ডু। বিতর্ক বাড়তেই অনন্যা স্পষ্ট জানান, সায়কের ব্যক্তিগত কাজের দায় তাঁর নয়। বন্ধুর দিক থেকে অনন্যার এই পিছু হঠাকেই অস্ত্র করেন স্যান্ডি সাহা। তিনি অভিযোগ করেন, বিপদে বন্ধুর পাশ থেকে সরে যাচ্ছেন অনন্যা।

“ও একটা জোকার”: অনন্যার পাল্টা স্যান্ডির ক্রমাগত আক্রমণের জবাবে অনন্যা গুহ বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ”ও একটা জোকার। ও এসব বলতেই থাকবে। ও একজন এন্টারটেইনার, ওর কথাকে এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।” অনন্যার এই মন্তব্যে কার্যত স্যান্ডির অস্তিত্বকেই অস্বীকার করার চেষ্টা দেখা গিয়েছে।

সুকান্তকে ‘বান্ধবী’ বলে কটাক্ষ স্যান্ডির অনন্যার এই মন্তব্যের পর স্যান্ডিও দমে যাওয়ার পাত্র নন। তিনি সোশ্যাল মিডিয়ায় সরাসরি অনন্যাকে আক্রমণ করে লেখেন, ”হ্যাঁ বোনু, আমিও আপনার আর আপনার বান্ধবী সুকান্তার ভ্লগ দেখে ভীষণ আনন্দ পাই।” সুকান্ত একজন পুরুষ হওয়া সত্ত্বেও তাঁকে ‘বান্ধবী’ বা ‘সুকান্তা’ বলে সম্বোধন করে স্যান্ডি ঠিক কী ইঙ্গিত করতে চাইলেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

দর্শকদের একাংশের মতে, টলিউড তারকাদের মধ্যেও এমন প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি দেখা যায় না, যা বর্তমানে কিছু কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে দেখা যাচ্ছে। এই কুরুচিকর লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy