শনির ঘরে মঙ্গলের প্রবেশ! ভাগ্য পাল্টে যাচ্ছে ৩ রাশির, ধেয়ে আসছে বড় বিপদ?

মহাকাশে গ্রহদের অবস্থান বদলের সঙ্গে সঙ্গেই বদলে যায় মানুষের ভাগ্য। আগামী ২৩ ফেব্রুয়ারি মঙ্গল তার অবস্থান পরিবর্তন করে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। কুম্ভ রাশির অধিপতি খোদ শনিদেব। বর্তমানে এই রাশিতে বুধ, শুক্র, সূর্য এবং রাহুর চতুর্গ্রহী সংযোগ তৈরি হয়েছে। জ্যোতিষীদের মতে, শনির ঘরে মঙ্গলের এই গোচর তিন রাশির জাতকদের জন্য চরম দুর্ভোগ নিয়ে আসতে পারে। অনিয়ন্ত্রিত ব্যয় এবং ঋণের বোঝা দুশ্চিন্তা বাড়াবে কয়েক গুণ।

কারা রয়েছেন বিপদের মুখে?

  • সিংহ রাশি (Leo): আপনার জন্য আগামী সময়টা অগ্নিপরীক্ষার মতো। ছোট একটি ভুলের কারণে হাতছাড়া হতে পারে বড় উন্নতির সুযোগ। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে মানসিক চাপ আপনাকে বিপর্যস্ত করতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি এড়াতে ধৈর্য ধরুন, নয়তো বিবাদ বড় আকার নিতে পারে।

  • কুম্ভ রাশি (Aquarius): মঙ্গলের লগ্ন ঘরে প্রবেশ আপনার মেজাজ খিটখিটে করে তুলতে পারে। জেদ এবং অহংকারের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। দুর্ঘটনা বা আঘাত পাওয়ার যোগ রয়েছে, তাই পথচলতি সাবধান। সোনা বা রুপোর গয়না চুরির ভয় আছে। বিতর্ক থেকে দূরে থাকাই হবে বুদ্ধিমানের কাজ।

  • মীন রাশি (Pisces): আপনার আর্থিক ভারসাম্য পুরোপুরি বিগড়ে যেতে পারে। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বাড়বে লাগামহীনভাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ বা আইনি জটিলতায় আপনার হার হতে পারে। গোপন শত্রুরা সক্রিয় হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাই কর্মক্ষেত্রে সহকর্মীদের অন্ধবিশ্বাস করবেন না।

অশুভ প্রভাব কাটাতে কী করবেন? মঙ্গলের এই প্রতিকূল প্রভাব থেকে বাঁচতে বিশেষ কিছু প্রতিকারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতি মঙ্গলবার ভক্তিভরে হনুমান চালিশা বা সুন্দরকাণ্ড পাঠ করুন। এছাড়া প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং তাতে কালো তিল দিন। এই টোটকা আপনাকে গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা করতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy