বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে মনে করা হয় বুদ্ধি, ব্যবসা এবং বাণীর কারক গ্রহ। সেই বুধ যখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করে, তখন মহাজগতে তৈরি হয় এক বিরল শুভ যোগ। আগামী ১১ জুন, ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বুধ প্রবেশ করবে বৃহস্পতির ‘পুনর্বসু’ নক্ষত্রে। আগামী ৮ অগাস্ট পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে গ্রহরাজ। বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের ফলে ভাগ্য বদলে যেতে পারে বিশেষ চারটি রাশির। দেখে নিন এই তালিকায় আপনার রাশি আছে কি না—
মিথুন রাশি: বুধের এই নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ‘গোল্ডেন পিরিয়ড’ হতে চলেছে। আর্থিক লাভের পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতির একাধিক সুযোগ আসবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় বড় কোনও চুক্তি হতে পারে। চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। আপনার কথা বলার মাধুর্য্য মানুষকে আকৃষ্ট করবে এবং অমীমাংসিত অনেক কাজ মিটে যাবে।
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। দীর্ঘদিন ধরে সম্পত্তি বা জমি কেনা নিয়ে যাঁরা ভাবছিলেন, তাঁদের জন্য এটি সেরা সময়। নতুন কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে দ্রুত এগোতে পারেন। ব্যাঙ্কিং, শিক্ষা এবং গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অত্যন্ত ফলদায়ক হবে। পরিবারে বজায় থাকবে সুখ ও শান্তি।
ধনু রাশি: ধনুর জাতকদের জন্য বুধের এই গোচর সাফল্যের নতুন দুয়ার খুলে দেবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। পুরনো কোনও বিনিয়োগ বা শেয়ার বাজার থেকে বড় অঙ্কের আর্থিক লাভের মুখ দেখতে পারেন। শরীরের দীর্ঘদিনের কোনও সমস্যা মিটে গিয়ে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। সার্বিকভাবে আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির যোগ রয়েছে।
মীন রাশি: মীন রাশির জাতকদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিবর্তনের পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে পারে। কাজের প্রয়োজনে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। আপনার বুদ্ধিমত্তা এবং স্পষ্ট কথা কর্মক্ষেত্রে সবার নজর কাড়বে। আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে এবং দাম্পত্য জীবনে ফিরবে নতুন প্রেম ও মাধুর্য।
জ্যোতিষীদের মতে, ১১ জুন থেকে ৮ অগাস্ট পর্যন্ত এই চার রাশির জাতকদের প্রতি পদক্ষেপ ভেবেচিন্তে ফেললে সাফল্যের চূড়ায় পৌঁছানো অসম্ভব নয়।





