অফিস বসেও করতে পারবেন যেসব যোগব্যায়াম, জেনেনিন

শরীর ও মন সুস্থ রাখতে যোগাব্যায়ামের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। কিন্তু অনেকেই ব্যাস্ততা কিংবা মেঝেতে বসে যোগাসন করতে পারেন না। তবে সেই সমস্যার সমাধান করতে পারে চেয়ার। অফিসে কিংবা বাড়িতে পড়ার টেবিলে বসে করতে পারেন যোগাসন। অফিসের ডেস্কে বসে কয়েকটি আসন করলে সহজে কমতে পারে, কোমর, ঘাড়, পিঠে ব্যথা ও পেশির যন্ত্রণা।

দেখে নিন কোন যোগব্যায়াম অফিসের চেয়ারে বসেও করতে পারবেন-

সিদ্ধাসন
প্রথমে মেরুদণ্ড সোজা ও দুই পা মেঝেতে রাখুন। দুই হাতের তালু হাঁটু বা জঙ্ঘার ওপর রাখুন। দীর্ঘ শ্বাস নিন। শ্বাস ভিতরের দিকে টানার সময় বুক বাইরের দিকে ফোলান। মেরুদণ্ডকে ধীরে ধীরে কাঁধের পিছনে নিয়ে যান। এতে পায়ের পেশি অনেকটা শিথিল হবে, ব্যথা কমবে।

বসে চন্দ্রাসন
চেয়ারে বসেই প্রথম হাত জড়ো করে মাথার উপরে তুলুন। জোরে শ্বাস নেবেন আর ছাড়বেন। জোড়া হাত মাথার উপর তুলে শ্বাস নেওয়া ও ছাড়ার কাজ চালিয়ে যান। যখন শ্বাস নেবেন, তখন শরীরটা যেন ভিতরের ঢুকে যায়, যখন ছাড়বেন তখন যেন তা বাইরের দিকে বেরিয়ে আসে। সেই মতো এক বার মাথা উঁচু করে ছাদের দিকে তাকান, এক বার নীচের দিকে।rs

বসে ত্রিকোণাসন
চেয়ারে বসে শিড়দাঁড়া সোজা রাখুন। হাত চেয়ারের পিছনের দিকে করে দিন। দেখবেন, হাত যাতে সোজা থাকে। সামনের দিকে ঝুঁকে পড়ে চাপ দিন। তার পরে হাত আবার সামনে এনে স্বাভাবিক ভাবে বসুন। এতে শ্বাস প্রক্রিয়া সহজ হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy