এক ধাক্কায় অর্ধেক হল টাকা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাদের অ্যাকাউন্টে ঢুকছে না অর্থ?

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য চালু হওয়া ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। গত জুন মাস থেকে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেলেও, সাম্প্রতিক তথ্য বলছে এক ধাক্কায় ভাতার পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। বহু উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজারের পরিবর্তে ঢুকেছে ১,৫০০ টাকা। এমনকি অনেক ক্ষেত্রে অন্নপূর্ণা ভাতার পরিবর্তে হঠাৎ করেই বিধবা ভাতা ঢুকতে শুরু করেছে, যদিও ওই মহিলারা বিধবা ভাতার জন্য কোনো আবেদনই করেননি।
বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে মহিলারা অন্নপূর্ণা যোজনা কিংবা বিধবা ভাতার মধ্যে যেকোনো একটি স্কিমেই সুবিধা পাবেন। এই নিয়মের জেরেই বর্তমানে নতুন করে নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফলে অনেকের অ্যাকাউন্টে টাকার অঙ্ক কমে গেছে বা সাময়িক স্থগিতাদেশ এসেছে।
এদিকে অক্টোবর মাসে কবে মিলবে অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তি, তা নিয়ে উপভোক্তাদের মনে প্রশ্ন দানা বেঁধেছে। এই আবহে সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও অর্থ বণ্টন নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৫৮ লক্ষ এবং নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ দিদি-বোন এই প্রকল্পের টাকা পেয়েছেন। বর্ধমানের এক সভাতেও তিনি উল্লেখ করেছিলেন যে ৯ লক্ষ ৫২ হাজার উপভোক্তা ইতিমধ্যে উপকৃত হয়েছেন এবং ১৫টি বিধানসভায় গড়ে ৬৫-৭০ হাজার মহিলা এই অর্থ পেয়েছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ভেরিফিকেশন এবং প্রসেসিং প্রক্রিয়া একেবারে শেষের পথে রয়েছে এবং বাকি যোগ্য বেনিফিসিয়ারিদেরও খুব শীঘ্রই টাকা বুঝিয়ে দেওয়া হবে। একজন যোগ্য মহিলাকেও বঞ্চিত করা হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন। যাচাই পর্ব সম্পূর্ণ হলেই সমস্ত যোগ্য প্রার্থীরা বকেয়া বা নতুন কিস্তির অর্থ হাতে পাবেন।