পুজোর আগে বাম্পার গিফট! এক ধাক্কায় ৫ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা, জুলাই থেকেই মিলবে মোটা অঙ্কের এরিয়ার

ভাতা (DA) বাড়ানোর কথা ঘোষণা করল সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই বর্ধিত হার কার্যকর হওয়ার ফলে সংশ্লিষ্ট কর্মীদের বেতনে বিরাট ফারাক দেখা যাবে, পাশাপাশি জুলাই মাসের বেতনের সঙ্গেই বকেয়া (Arrear) টাকা হাতে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কত বাড়ল মহার্ঘ ভাতা?

অর্থ দফতরের প্রকাশিত অফিস মেমোরান্ডাম অনুযায়ী, এতদিন ধরে যে মহার্ঘ ভাতা বা DA কর্মীরা পেয়ে আসছিলেন, তা ২৫৭ শতাংশ থেকে বাড়িয়ে সোজা ২৬২ শতাংশ করা হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে।

কারা পাবেন এই বর্ধিত DA-এর সুবিধা?

ওড়িশার মোহন চরণ মাঝি সরকারের এই সিদ্ধান্তে কেবল সাধারণ রাজ্য সরকারি কর্মীরাই নন, আরও বেশ কয়েকটি ক্ষেত্রের কর্মীরা উপকৃত হবেন। এই সুবিধার আওতায় থাকছেন—

  • এইডপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা

  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা

  • অধস্তন বিচার বিভাগের আধিকারিকরা

  • ওয়ার্ক-চার্জড এবং জব কন্ট্র্যাক্ট কর্মীরা

কবে থেকে মিলবে টাকা?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি জুলাই মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত হারে টাকা হাতে পাবেন কর্মীরা। পাশাপাশি, গত ফেব্রুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত সময়ের সমস্ত বকেয়া ডিএ-র টাকাও মিটিয়ে দেওয়া হবে। সবমিলিয়ে, পুজোর আগে ওড়িশা সরকারের এই বড় আর্থিক ঘোষণায় খুশির হাওয়া রাজ্যটির সরকারি কর্মচারী মহলে।

Pratik Saha
  • Pratik Saha