রেলওয়ে প্যারামেডিক্যাল পদে কর্মী নিয়োগ শুরু: বয়সসীমা, ফি ও আবেদনের সমস্ত খুঁটিনাটি জেনে নিন

চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর নিয়ে এল ভারতীয় রেল। দেশের বিভিন্ন রেলওয়ে জোনে প্যারামেডিক্যাল বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা রেলে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। রেল সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫৬০টি শূন্যপদে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীদের একটি কম্পিউটার বেসড টেস্ট (CBT) বা অনলাইন পরীক্ষায় অংশ নিতে হবে। সিবিটি পরীক্ষায় সফল প্রার্থীদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইকরণ এবং সবশেষে মেডিক্যাল পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই সমস্ত ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরেই চূড়ান্ত নিয়োগপত্র হাতে পাবেন প্রার্থীরা। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত ও অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। আবেদন ফি হিসেবে সাধারণ, ওবিসি এবং অর্থনৈতিকভাবে দুর্বল (EWS) প্রার্থীদের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST), প্রাক্তন সেনাকর্মী, মহিলা, বিশেষ সক্ষম প্রার্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আবেদন ফি ২৫০ টাকা। কম্পিউটার বেসড টেস্টে অংশ নিলে এই ফি-এর একটি অংশ নিয়মমাফিক ফেরত দেওয়া হয়। তাই সময় নষ্ট না করে নির্ধারিত তারিখের মধ্যে অফিশিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন সেরে ফেলুন।