কোটি টাকার মালিক হয়েও শিকড় ভোলেননি বলিউডের ‘জাম্পিং জ্যাক’! জিতেন্দ্রর কোন মন্তব্য শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে?

বলিউডে ‘জাম্পিং জ্যাক’ নামে খ্যাত প্রবীণ অভিনেতা জিতেন্দ্র মানেই সত্তর ও আাশির দশকের নস্টালজিয়া। অনন্য নৃত্যশৈলী এবং শক্তিশালী অভিনয় দিয়ে একসময়ে গোটা বলিউড শাসন করেছিলেন তিনি। আজ তিনি কোটি টাকার বিলাসবহুল বাংলো ও বিশাল সম্পত্তির মালিক। তবে এত খ্যাতি এবং গ্ল্যামারের মাঝেও নিজের অতীতকে এক মুহূর্তের জন্যও ভোলেননি এই অভিনেতা। যার প্রমাণ মিলল তাঁর সাম্প্রতিক এক মন্তব্য ও প্রতিশ্রুতিতে।

মুম্বইয়ের জরাজীর্ণ বস্তিতে কেটেছে জিতেন্দ্রর শৈশব ও যৌবন। মুম্বইয়ের সেই বস্তি সংস্কৃতিই তাঁকে কঠিন পরিস্থিতিতে টিকে থাকার লড়াই শিখিয়েছে। চলচ্চিত্র জগতের শিখরে পৌঁছানোর পরেও নিজের অতীত নিয়ে তাঁর মধ্যে বিন্দুমাত্র রাখঢাক নেই। বরং প্রতিটি সাক্ষাৎকার বা অনুষ্ঠানে বুক ফুলিয়েই নিজের বস্তির দিনগুলোর কথা স্মরণ করেন তিনি।

মারাঠি ভাষায় আবেগপ্রবণ জিতেন্দ্র সম্প্রতি ঘাটকোপারে বিজেপি বিধায়ক রাম কদমের আয়োজিত দহি হান্ডি উৎসবে যোগ দিয়েছিলেন অভিনেতা। মুম্বইয়ের সংস্কৃতি ও মারাঠি ভাষার প্রতি তাঁর অগাধ ভালোবাসা এদিন ফের একবার প্রকাশ্যে আসে। মঞ্চে উঠে মারাঠিতে সাবলীল ভঙ্গিতে কথা বলতে দেখা যায় তাঁকে। তাঁর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল।

মঞ্চে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে জিতেন্দ্র স্পষ্ট ভাষায় বলেন, “এখন আমি বৃদ্ধ হয়েছি। আমাকে স্ট্রেচারে করে আসতে হলেও, কিংবা হুইলচেয়ারে করে আসতে হলেও, যতদিন আমি বেঁচে থাকব, শেষ পর্যন্ত এখানে আসব। আমি রাম কদম সাহেবকে এই প্রতিশ্রুতি দিয়েছি এবং আমি আমার সেই কথা রাখব।”

তারকাখ্যাতির জোয়ারে ভেসে যাওয়ার পরেও জিতেন্দ্রর এই সাধারণ মনভাব এবং শেকড়ের প্রতি টানে মুগ্ধ অনুরাগীরা। তাঁর প্রতিটি কথায় আজও প্রতিধ্বনিত হয়—‘আমি এখনও বস্তির সেই রবি কাপুরই আছি।’