জন্মাষ্টমীর আগে ঘরে আনুন এই ৫ জিনিস! শ্রীকৃষ্ণের কৃপায় রাতারাতি বদলে যাবে আর্থিক ভাগ্য

আগামী ৪ সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। বাড়ি সাজানো থেকে শুরু করে বিশেষ ভোগ রান্না, উপবাস এবং মধ্যরাতে পুজো—ভক্তদের মধ্যে এই উৎসব নিয়ে থাকে প্রবল উৎসাহ। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ জিনিস জন্মাষ্টমীর আগে বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ। এগুলি শুধুমাত্র ঘর সাজানোর সাধারণ সামগ্রী নয়, প্রতিটির সঙ্গেই জড়িয়ে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য।
১. ময়ূরের পালক: শ্রীকৃষ্ণের সঙ্গে সবচেয়ে পরিচিত প্রতীকগুলির মধ্যে অন্যতম হলো ময়ূরের পালক, যা তাঁর মুকুটে শোভা পায়। ধর্মীয় বিশ্বাসে এটি সৌন্দর্য এবং অহংকারহীনতার প্রতীক। অর্থাৎ প্রতিভা, সাফল্য কিংবা সৌন্দর্য অর্জন করার পরও অহংকার না করার বার্তা দেয় এই পালক। জন্মাষ্টমীর আগে একটি পরিষ্কার ময়ূরের পালক এনে কৃষ্ণের মূর্তির কাছে বা পুজোর স্থানে রাখা অত্যন্ত শুভ।
২. কৃষ্ণের বাঁশি: শ্রীকৃষ্ণের আরেকটি অত্যন্ত পরিচিত প্রতীক হলো বাঁশি। জন্মাষ্টমীর আগে বাড়িতে একটি ছোট কাঠের বাঁশি এনে কৃষ্ণের মূর্তি বা লাড্ডু গোপালের সামনে রাখা যেতে পারে। এটি ভালোবাসা ও আকর্ষণের প্রতীক। বাঁশির ভিতরটা ফাঁকা থাকার কারণে এটিকে অহংকার ত্যাগের প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয়। এছাড়া দাম্পত্য জীবনে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতেও বাঁশি অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়।
৩. তুলসী গাছ: শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতার গুরুত্ব অপরিসীম। কৃষ্ণের ভোগ এবং পুজোয় তুলসী পাতা অপরিহার্য। জন্মাষ্টমীর আগে বাড়িতে একটি নতুন তুলসী গাছ নিয়ে আসতে পারেন। এমন জায়গায় গাছটি রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায় এবং নিয়মিত যত্ন নেওয়া সম্ভব। ধর্মীয় বিশ্বাসে তুলসী পবিত্রতা ও ভক্তির প্রতীক।
৪. গরু ও বাছুরের মূর্তি: শ্রীকৃষ্ণের শৈশবের সঙ্গে গোকুল, গরু এবং রাখাল জীবনের এক গভীর সম্পর্ক রয়েছে। তাই বাড়িতে গরু ও বাছুরের একটি ছোট মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি ঘরের পজিটিভ এনার্জি বৃদ্ধি করে।
৫. লাড্ডু গোপালের মূর্তি বা ছবি: জন্মাষ্টমীর মূল আকর্ষণই হলো বাল্যরূপী লাড্ডু গোপালের পুজো। আপনার বাড়িতে যদি গোপাল না থাকেন, তবে এই পবিত্র দিনের আগেই একটি সুন্দর লাড্ডু গোপালের মূর্তি ঘরে এনে নিত্যসেবা শুরু করতে পারেন। বিশ্বাস করা হয়, এর ফলে ঘরে কুবেরের কৃপা বজায় থাকে এবং সমস্ত অমঙ্গল দূর হয়।