ফের ভূমিকম্প চিনে, ফের ভাসতে চলেছে নেপালের একাধিক জেলা, জারি হাই অ্যালার্ট
August 28, 2026

বুধবারের ভয়াবহ বিপর্যয়ের ক্ষত শুকানোর আগেই নতুন করে মহাপ্রলয়ের মুখোমুখি উত্তর নেপাল। USGS-এর রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকালেই চিনের সিচুয়ানের কাছে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর জেরে তিব্বত সীমান্তের কাছে একটি বাঁধ ভেঙে যাওয়ার খবর সামনে আসতেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতির আকস্মিক অবনতিতে নেপালের রাসুয়া ও ধাদিং জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, আগামী আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই হড়পা বানের জলের তোড়ে ভাসতে পারে বিস্তীর্ণ এলাকা। নতুন করে এই জলপ্রলয়ের আশঙ্কায় দুর্গতদের উদ্ধারকাজও সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকারীরা। প্রকৃতির জোড়া ফলায় বিপর্যয় জর্জরিত নেপালের পরিস্থিতি এখন চরম সংকটের মুখে।