ফিচার ফোন নাকি স্মার্টফোন? তাক লাগাতে বাজারে আসছে HMD-এর নতুন ফ্লিপ ফোন, জানুন কী কী ফিচার থাকছে!

নোকিয়ার নস্ট্যালজিয়া ফিরিয়ে আসছে নতুন ফেসমেটে! স্মার্ট ফিচারে তাক লাগাতে বাজারে আসছে HMD 2760 Flip 4G
পুরনো দিনের নস্ট্যালজিক ফ্লিপ ফোনের নকশাকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আরও একবার নতুন রূপে বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে এইচএমডি (HMD)। লিক হওয়া তথ্য অনুযায়ী, সংস্থা খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন HMD 2760 Flip 4G ফোনটি। ২০২২ সালে লঞ্চ হওয়া জনপ্রিয় Nokia 2760 Flip-এর আদলেই এই ফোনটি তৈরি করা হয়েছে। তবে ডিজাইন পুরনো হলেও সফটওয়্যার এবং কার্যকারিতার দিক থেকে বড়সড় চমক থাকতে চলেছে এই ডিভাইসে।
ডিজাইন ও ডিসপ্লে স্পেসিফিকেশন
লিক হওয়া তথ্য অনুযায়ী, নতুন HMD 2760 Flip 4G-তে ক্লাসিক ক্ল্যামশেল ডিজাইন এবং আকর্ষণীয় ডুয়াল-ডিসপ্লে সেটআপ দেখতে পাওয়া যাবে। ফোনটি ফোল্ড খুললে ভেতরে থাকবে একটি ২.৮ ইঞ্চির মূল এলসিডি (LCD) ডিসপ্লে। অন্যদিকে, ফোনের বাইরে নোটিফিকেশন বা সময় দেখার জন্য দেওয়া হতে পারে ১.৭৭ ইঞ্চির একটি কভার স্ক্রিন।
ক্যামেরা ও অপারেটিং সিস্টেমের বড় আপগ্রেড
ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনের প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ একটি ৫ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা থাকতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে একটি ভিজিএ (VGA) ক্যামেরা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে এই ফোনের সবচেয়ে বড় আপগ্রেড হতে চলেছে এর অপারেটিং সিস্টেম। তথ্য বলছে, ফোনটি চলতে পারে Icon OS 13-এ, যা অ্যান্ড্রয়েডের লাইটওয়েট সংস্করণ অর্থাৎ Android 13 Go Edition-এর উপর ভিত্তি করে তৈরি। এই তথ্য সত্যি প্রমাণিত হলে ব্যবহারকারীরা ফিচার ফোনেও গুগল মোবাইল সার্ভিস (GMS) এবং গুগল প্লে-স্টোর (Google Play Store)-এর দুর্দান্ত সুবিধা পাবেন। অর্থাৎ, সাধারণ ফিচারের পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের দারুণ সুযোগ থাকবে। এছাড়া নস্ট্যালজিয়া ধরে রাখতে এতে ক্লাসিক ‘স্নেক’ (Snake) গেম প্রি-ইনস্টল করা থাকতে পারে।
প্রসেসর ও ব্যাটারি ব্যাকআপ
ফোনটির মসৃণ পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হতে পারে Unisoc T310 প্রসেসর। এটি একটি ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি কোয়াড-কোর চিপসেট। এর সঙ্গে থাকতে পারে ২ জিবি র্যাম (RAM) এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকতে পারে ২,৫০০ mAh ব্যাটারি।
কানেক্টিভিটির ক্ষেত্রে এতে মিলবে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই, হটস্পট সাপোর্ট, ব্লুটুথ এবং জরুরি অবস্থার জন্য একটি এসওএস (SOS) বাটন। এছাড়া ডিভাইসটিতে একটি টাচপ্যাড থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।
রঙের বিকল্প ও লঞ্চের সম্ভাবনা
লিক রিপোর্ট অনুযায়ী, বাজার কাঁপাতে আসা এই নতুন ফোনটি Black, Cyan এবং Pink—এই তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে উপলব্ধ হতে পারে। তবে এখনও পর্যন্ত এইচএমডি (HMD) সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফোনটির লঞ্চ বা স্পেসিফিকেশন নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। সংস্থার তরফে নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত অনুরাগীদের একটু অপেক্ষা করতে হবে।