ঘরের মেঝে ঝকঝকে হবে ৫ মিনিটেই! বাজারচলতি কেমিক্যাল নয়, এই ঘরোয়া উপায়েই দূর হবে জেদি দাগ

বর্ষাকাল মানেই মেঝেতে স্যাঁতসেঁতে ভাব, অস্বস্তিকর গন্ধ আর পোকামাকড়ের উপদ্রব। বাজার থেকে কেনা রাসায়নিকযুক্ত ক্লিনার ব্যবহার করে কি ক্লান্ত? এবার নিশ্চিন্ত থাকুন। রান্নাঘরের কিছু সাধারণ উপাদান দিয়েই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন অত্যন্ত কার্যকর এক প্রাকৃতিক ক্লিনার। এটি শুধু আপনার মেঝেকেই নতুনের মতো উজ্জ্বল করবে না, বরং বাড়িকে রাখবে পোকামাকড়মুক্ত এবং সুবাসিত।

কীভাবে তৈরি করবেন এই জাদুকরী ক্লিনার? দেখে নিন বিস্তারিত:

প্রয়োজনীয় উপকরণ:

এই প্রাকৃতিক ক্লিনার তৈরি করতে আপনার লাগবে:

  • ২-৩টি কর্পূরের ট্যাবলেট (গুঁড়ো করা)

  • ২ টেবিল চামচ বেকিং সোডা

  • ৩ চা চামচ সাধারণ লবণ

  • ১ থেকে ১.৫ গ্লাস পানি

  • ২-৩ চা চামচ সাদা ভিনেগার

  • ২টি বড় লেবুর রস

  • সুগন্ধের জন্য ৫-৬ ফোঁটা এসেনশিয়াল অয়েল

প্রস্তুত প্রণালী:

একটি পাত্রে পানির সঙ্গে গুঁড়ো করা কর্পূর ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে লবণ ও বেকিং সোডা যোগ করে চামচ দিয়ে নাড়ুন। সবশেষে লেবুর রস ও ভিনেগার মিশিয়ে মিশ্রণটি একটি বোতলে ঢালুন। শেষে এসেনশিয়াল অয়েল যোগ করে বোতলের ঢাকনা বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। ব্যাস, তৈরি আপনার ঘরোয়া ক্লিনার!

ব্যবহারের নিয়ম:

মেঝে মোছার পানিতে ২-৩ ঢাকনা মিশ্রণটি মিশিয়ে নিতে পারেন। তবে জেদি দাগ বা পোকামাকড়ের উপদ্রব বেশি থাকলে সরাসরি দাগযুক্ত স্থানে এই ক্লিনার স্প্রে করা সবচেয়ে বেশি কার্যকর।

কেন এটি কাজ করে?

এই মিশ্রণটি অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে কাজ করে। কর্পূর ও লেবুর নির্যাস বাড়িতে এক চমৎকার সুগন্ধ ছড়ায়, যা পোকামাকড়কে দূরে রাখে। বেকিং সোডা মেঝের দুর্গন্ধ শুষে নেয়, অন্যদিকে ভিনেগার ও লবণ প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে মেঝে থেকে সব ধরনের ব্যাকটেরিয়া ও ময়লা পরিষ্কার করে। রাসায়নিকমুক্ত হওয়ায় বাড়িতে শিশু বা পোষ্য থাকলেও এটি ব্যবহারের ক্ষেত্রে কোনো ঝুঁকির ভয় নেই। সাশ্রয়ী এই ঘরোয়া পদ্ধতিটি ট্রাই করে দেখুন, আপনার ঘর থাকবে ফ্রেশ ও জীবাণুমুক্ত।