ইনস্যুরেন্স ফুরিয়েছে? পেট্রোল পাম্পে গাড়ি নিয়ে গেলে এক ফোঁটাও জ্বালানি মিলবে না! বড়সড় নিয়ম আনছে কেন্দ্র

আপনার কাছে যদি গাড়ি বা বাইক থাকে, তবে এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। এবার থেকে গাড়ির ইনস্যুরেন্স বৈধ না থাকলে পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাওয়ার ক্ষেত্রে বড়সড় বাধা তৈরি হতে পারে। ট্রাফিক পুলিশের চেকিংয়ের পাশাপাশি এবার আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি গাড়ির ইনস্যুরেন্স স্ট্যাটাস যাচাই করা হবে। সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী চালিত এই বিশেষ ব্যবস্থায় পেট্রোল পাম্পগুলিতে আধুনিক ক্যামেরা ও সফটওয়্যার বসানোর পরিকল্পনা চলছে, যা নম্বর প্লেট স্ক্যান করেই বলে দেবে গাড়িটির ইনস্যুরেন্স অ্যাক্টিভ আছে কি না।
গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমেই সমস্ত ডিজিটাল ডেটা সরকারি ডাটাবেস থেকে ফেচ করা হবে। ফলে প্রতিবার পাম্পে গিয়ে পেপার বা পলিসির কাগজ দেখানোর কোনো প্রয়োজন পড়বে না। ভারতের মোটর ভেহিকেল আইন অনুযায়ী রাস্তায় গাড়ি চালাতে গেলে থার্ড-পার্টি ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে আর্থিক সুরক্ষা নিশ্চিত করা যায়। যদি আপনার গাড়ির ইনস্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে, তবে শুধু পেট্রোল পাম্পে জ্বালানি না পাওয়াই নয়, বরং বড় অঙ্কের আইনি জরিমানা ও শাস্তির মুখেও পড়তে হতে পারে। তাই সময় থাকতেই আপনার গাড়ির নথিপত্র আপডেট করে নিন।