অন্নপূর্ণা যোজনার টাকা কি আটকে গিয়েছে? এক ক্লিকেই জানুন আপনার অ্যাকাউন্টে টাকা আসার আসল রহস্য!

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে সাধারণ মানুষের মনে দানা বাঁধছে তীব্র উৎকণ্ঠা। গত মাসে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা ঢুকলেও, চলতি মাসে এখনও পর্যন্ত অধিকাংশ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। এই নিয়ে চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, কেন হঠাৎ করে পেমেন্ট প্রক্রিয়া থমকে গেল? সূত্রের খবর, এর প্রধান কারণ হলো রাজ্যজুড়ে বর্তমানে পুরোদমে চলছে তথ্য যাচাই এবং সংশোধন বা ভেরিফিকেশনের কাজ। স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত অফিস, বিডিও অফিস কিংবা মিউনিসিপ্যালিটির জনপ্রতিনিধিরা যৌথভাবে এই তথ্য যাচাইয়ের কাজ পরিচালনা করছেন। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, এই ভেরিফিকেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে নিয়মিতভাবে ফের টাকা ঢুকতে শুরু করবে। যতক্ষণ না এই যাচাইপর্ব শেষ হচ্ছে, ততক্ষণ পেমেন্ট কিছুটা স্থগিত থাকবে।
তবে উপভোক্তারা কীভাবে ঘরে বসেই তাঁদের আবেদনের বর্তমান স্থিতি বা স্টেটাস জানতে পারবেন, তা নিয়ে রয়েছে সুনির্দিষ্ট নিয়ম। অফিসিয়াল পোর্টাল socialsecurity.wb.gov.in/Office/login-এ গিয়ে আবেদন করার সময় যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছিল, তা দিয়ে লগইন করতে হবে। এরপর ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর আবেদন নম্বরের পাশেই বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে ভেসে উঠবে। সেখানে বেশ কিছু নির্দিষ্ট বার্তা বা স্ট্যাটাস দেখা যেতে পারে। যেমন— যদি ‘Approved’ বা অনুমোদিত লেখা থাকে, তবে বুঝতে হবে আবেদনপত্রটি সম্পূর্ণ মঞ্জুর হয়েছে এবং খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে।
যদি ‘Pending at the BDO Office’ স্ট্যাটাস দেখায়, তবে বোঝাবে যে ফাইলটি এখনও বিডিও স্তরে যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের পরামর্শ অনুযায়ী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে পুনরায় স্টেটাস চেক করে নিতে হবে। অন্যদিকে, ‘Payment Pending’ লেখা থাকলে নিশ্চিত থাকতে হবে যে আবেদন সম্পূর্ণ বৈধ এবং অনুমোদিত, কেবল টেকনিক্যাল কারণে টাকা পাওয়ার প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে। এছাড়া অনেকের ক্ষেত্রে ‘Bank Account Invalid’ বার্তাটি প্রদর্শিত হতে পারে। এর অর্থ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কিং বা সিডিংয়ের কাজটি অসম্পূর্ণ রয়েছে। এই ত্রুটি দূর করতে অবিলম্বে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যাঁদের ক্ষেত্রে ‘Rejected’ বা বাতিল লেখা দেখাবে, তাঁরা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংগ্রহ করে পুনরায় নতুনভাবে আবেদন করার সুযোগ পাবেন।