সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুযোগ! এক টাকাও খরচ না করে কীভাবে পাবেন ১ মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন?

সিনেমা বা ওয়েব সিরিজ প্রেমীদের জন্য দুর্দান্ত এক সুখবর নিয়ে এল ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট (Flipkart)। পকেটের এক টাকাও খরচ না করে এবার সম্পূর্ণ বিনামূল্যে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix) দেখার সুবর্ণ সুযোগ পাচ্ছন গ্রাহকরা। নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে বিশেষ অফারের আওতায় ৩০ দিনের বিনামূল্যে নেটফ্লিক্স মোবাইল প্ল্যান (Netflix Mobile Plan) দিচ্ছে ফ্লিপকার্ট।

কীভাবে পাবেন এই ফ্রি সাবস্ক্রিপশন?
ফ্লিপকার্টের এই বিশেষ সুবিধা পেতে হলে গ্রাহকদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:

এই অফারটি শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাস (Flipkart Plus) সদস্যদের জন্যই প্রযোজ্য।

একই ক্যালেন্ডার মাসে ফ্লিপকার্ট থেকে কমপক্ষে ৪টি সফল অর্ডার করতে হবে।

প্রতিটি অর্ডারের ন্যূনতম মূল্য হতে হবে ২৯৯ টাকা বা তার বেশি।

কেনাকাটা করার জন্য ফ্লিপকার্ট অ্যাপ, ফ্লিপকার্ট গ্রসারি (Flipkart Grocery) অথবা ফ্লিপকার্ট মিনিটস (Flipkart Minutes) ব্যবহার করা যাবে।

এই শর্ত অনুযায়ী ৪টি অর্ডার সফলভাবে সম্পূর্ণ হলেই ফ্লিপকার্ট অ্যাপে ৩০ দিনের ফ্রি নেটফ্লিক্স মোবাইল প্ল্যান আনলক হয়ে যাবে। এরপর অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই ক্লেইম করে বিনামূল্যে নেটফ্লিক্স উপভোগ করা যাবে।

ভারতে নেটফ্লিক্সের অন্যান্য প্ল্যানগুলির বর্তমান দাম:
সাধারণত নেটফ্লিক্সে কনটেন্ট দেখতে হলে মাসিক ভিত্তিতে টাকা খরচ করতে হয়। বর্তমানে ভারতে উপলব্ধ প্ল্যানগুলি হলো:

মোবাইল প্ল্যান: প্রতি মাসে ১৪৯ টাকা (একটি স্মার্টফোন বা ট্যাবলেটে দেখার জন্য)।

বেসিক প্ল্যান: প্রতি মাসে ১৯৯ টাকা (একটি ডিভাইসের জন্য)।

স্ট্যান্ডার্ড প্ল্যান: প্রতি মাসে ৪৯৯ টাকা (একসঙ্গে দুটি ডিভাইসে দেখার জন্য)।

প্রিমিয়াম প্ল্যান: প্রতি মাসে ৬৪৯ টাকা (একসঙ্গে চারটি ডিভাইসে দেখার জন্য)।

যাঁরা নিয়মিত অনলাইনে কেনাকাটা করেন, তাঁদের জন্য ফ্লিপকার্টের এই নতুন অফারটি দারুণ একটি উপরি পাওনা হতে চলেছে।