‘২৭৮ নম্বর টেস্ট ক্যাপের যাত্রা শেষ…’ অবসরের আবেগঘন বার্তা অজিঙ্ক রাহানের!

কঠিন পরিস্থিতিতে একাধিকবার ভারতীয় টেস্ট দলের ত্রাতা ও সংকটমোচনের ভূমিকায় অবতীর্ণ হওয়া অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে আলবিদা জানালেন। ২০২০-২১ সালের ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে যাঁর অসামান্য নেতৃত্ব ও দৃঢ় মানসিকতা ভারতকে বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের স্বাদ দিয়েছিল, সেই ৩৮ বছর বয়সি তারকা বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা রাহানের

বৃহস্পতিবার সকালে ইন্সটাগ্রামে একটি অত্যন্ত আবেগঘন ভিডিয়ো পোস্ট করেন অজিঙ্ক রাহানে। ক্যাপশনে তিনি লেখেন, ‘২৭৮ নম্বর টেস্ট ক্যাপের যাত্রা শেষ। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।’ তাঁর এই আকস্মিক অবসরের ঘোষণায় মুহূর্তেই মন খারাপ হয়ে যায় ক্রিকেটপ্রেমী ও অনুগামীদের।

সোনালী অধ্যায়ের সমাপ্তি

ভারতের টেস্ট দলের অন্যতম বিশ্বস্ত স্তম্ভ ছিলেন রাহানে। বিদেশের মাটিতে বহু কঠিন পিচে তাঁর ম্যাচ জেতানো ইনিংস ভারতীয় দলকে বহুবার খাদের কিনারা থেকে ফিরিয়ে এনেছে। বিশেষ করে, অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০-২১ টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে যাওয়ার পর, তরুণ ও জুনিয়র দল নিয়ে রাহানে যেভাবে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে পরাস্ত করেছিলেন, তা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধ হয়ে থাকবে। তাঁর এই সাহসী নেতৃত্ব ক্রিকেট বিশ্বে তাঁকে বিশেষ সম্মান এনে দিয়েছিল। দীর্ঘ কেরিয়ারে দেশের হয়ে বহু স্মরণীয় জয় উপহার দেওয়ার পর রাহানের এই অবসর ভারতীয় ক্রিকেটে একটি যুগের অবসান ঘটালো।