ক্রিপ্টো কি থেকে ব্যক্তিগত তথ্য! কীভাবে এআই-এর গোপন চ্যাট পৌঁছে গেল সার্চ ইঞ্জিনে?

এআই চ্যাটবট ব্যবহারকারীদের জন্য এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জনপ্রিয় এআই টুল ‘ক্লোড’-এর (Claude) বেশ কিছু ব্যক্তিগত চ্যাট হঠাৎ করেই গুগল সার্চে দৃশ্যমান হতে শুরু করে। এর মধ্যে ব্যবহারকারীদের ক্রিপ্টো ওয়ালেটের চাবিকাঠি এবং বিভিন্ন সংবেদনশীল তথ্যও ফাঁস হয়ে যায়। এই ঘটনায় বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ডেটা প্রাইভেসি নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
এন্থ্রপিকের পক্ষ থেকে সাফাই দিয়ে জানানো হয়েছে যে, কোম্পানি নিজে থেকে কোনো চ্যাট সার্চ ইঞ্জিনের জন্য উন্মুক্ত করেনি। ব্যবহারকারীরা যখন নিজেদের চ্যাটের শেয়ার লিংক তৈরি করেন, তখন থার্ড-পার্টি সার্ভিসের মাধ্যমে সেই তথ্য সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়ে যায়। যদিও সংস্থাটি বর্তমানে এই ত্রুটি সংশোধন করেছে এবং গুগল সার্চ থেকে এই ধরনের লিঙ্কগুলি সরিয়ে ফেলা হয়েছে, তবুও এআই চ্যাটবটগুলির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েই গেছে। এর আগে চ্যাটজিপিটি এবং গ্রকের ক্ষেত্রেও এই ধরনের গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা সামনে এসেছিল। বিশেষজ্ঞদের মতে, এআই প্ল্যাটফর্মে কাজের বিবরণ, স্বাস্থ্য বা ব্যক্তিগত জীবনের নানা সংবেদনশীল তথ্য শেয়ার করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।