আয়রনের শোষণ বাড়িয়ে নিমেষেই শক্তি বাড়ান! সঙ্গে রাখুন এই জাদুকরি উপাদানটি

আমাদের দেশে আয়রনের অভাব অন্যতম সাধারণ পুষ্টিজনিত সমস্যা, যার জন্য চিকিৎসকরা প্রায়ই আয়রন সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করেন। কিন্তু শরীর প্রতিটি ট্যাবলেটের আয়রনের মাত্র ২০%-এর কম অংশ শোষণ করে। সাপ্লিমেন্টের কার্যকারিতা অনেকটাই নির্ভর করে আমরা এর আগে বা পরে কী খাচ্ছি তার ওপর।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি হলো আয়রনের সেরা বন্ধু। এটি আয়রনকে এমনূপে রূপান্তর করে যা অন্ত্র সহজে শোষণ করতে পারে। তাই আয়রন ট্যাবলেট এক গ্লাস লেবুর জল, কমলার রস কিংবা আমলকী, পেয়ারা, টমেটো বা ক্যাপসিকামের মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সঙ্গে খাওয়া উচিত। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিটামিন সি ও আয়রন একসঙ্গে অন্ত্রে পৌঁছানো প্রয়োজন। খালি পেটে সকালে পানি ও ভিটামিন সি যুক্ত খাবারের সঙ্গে এটি সবচেয়ে ভালো কাজ করে। পেটে অস্বস্তি হলে অল্প ও হালকা খাবার যেমন এক বাটি পেঁপে খেতে পারেন। তবে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ও আয়রনের মাঝে অন্তত দুই ঘণ্টার ব্যবধান রাখা জরুরি, অন্যথায় দুটো উপাদান শোষণের জন্য প্রতিযোগিতা করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য এড়াতে সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করুন।