মমতা সরকারের যুবসাথীর বদলে এবার বিজেপি-র ‘যুবশক্তি’! স্নাতক বেকাররা পাবেন ৩০০০, জানুন আবেদনের নিয়ম

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এল এক বড় সুযোগ। পূর্ববর্তী সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের ধাঁচে এবার নতুন আঙ্গিকে চালু হতে চলেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’। রাজ্যের বেকারদের আর্থিক স্বনির্ভরতা প্রদানের লক্ষ্যে বিজেপি সরকারের এই নতুন প্রকল্প নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। নতুন এই প্রকল্পে ভাতার অঙ্কও আগের চেয়ে অনেকটাই বাড়ানো হয়েছে।

প্রকল্পের নিয়ম অনুযায়ী, যে সমস্ত বেকার যুবক-যুবতী স্নাতক পাশ করেছেন, তাঁরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে, মাধ্যমিক পাশ বেকাররা প্রতি মাসে পাবেন ২ হাজার টাকা করে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকাররাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে জানানো হয়েছে।

এই ভাতা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ করা হয়েছে। সরকারের তরফে একটি নতুন পোর্টাল—’ভরসা পোর্টাল’ তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই এই পোর্টালটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। পোর্টালটি চালু হওয়ার পর বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার জন্য আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে। আধার লিঙ্ক করা না থাকলে এই ভাতার টাকা পাওয়া সম্ভব হবে না।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় নথিপত্রের তালিকাও প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের যে নথিগুলি প্রস্তুত রাখতে হবে তার মধ্যে রয়েছে:

সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।

ভোটার কার্ড।

আধার কার্ড।

বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক বা ডিটেইলস।

শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা শংসাপত্র।

আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রথমে পোর্টাল খুলে নিজের রাজ্য নির্বাচন করতে হবে। এরপর একে একে আবেদনকারীর নাম, ভোটার কার্ডের নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। সব শেষে প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সরকার আশাবাদী যে, খুব শীঘ্রই এই অনলাইন প্রক্রিয়াটি কার্যকর হবে এবং রাজ্যের হাজার হাজার বেকার যুবক-যুবতী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন।