‘কেরিয়ার বাঁচাতে দীপিকাকে তাড়িয়েছিলেন তিনি!’ বহু বছর পর বিষ্ফোরক দাবি প্রাক্তন প্রেমিকের

বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোন আজ গ্লোবাল আইকন এবং প্রথম সারির সুপারস্টার। তবে তাঁর সাফল্যের পথচলা যে একেবারেই মসৃণ ছিল না, তা অজানা নয়। এবার দীপিকার ক্যারিয়ারের শুরুর দিকের এক পুরোনো প্রেমের কথা প্রকাশ্যে এনে বি-টাউনে শোরগোল ফেলে দিলেন অভিনেতা ও একসময়ের নামী সুপারমডেল মুজাম্মিল ইব্রাহিম।

কী দাবি করলেন মুজাম্মিল? সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে এসে মুজাম্মিল দাবি করেন, মুম্বইয়ে দীপিকার প্রথম প্রেম ছিলেন তিনিই। মডেলিংয়ের সূত্রে আলাপ এবং দ্রুতই সেই সম্পর্ক প্রেমের রূপ নেয়। মুজাম্মিলের কথায়, ‘‘আমাদের সম্পর্কটা প্রায় দু’বছর টিকেছিল। সেই সময় মডেলিং জগতে আমি বড় নাম ছিলাম। দীপিকা আমার কাজ দেখে আমাকে চিনতেন এবং প্রথম আলাপেই দু’জনের দারুণ রসায়ন গড়ে ওঠে।’’ মুজাম্মিলের আরও দাবি, দীপিকাই নাকি প্রথম তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

কেন ভাঙল সম্পর্ক? সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি এসেছে বিচ্ছেদ প্রসঙ্গে। মুজাম্মিল অকপটে বলেন, ‘‘আমাদের বিচ্ছেদ পারস্পরিক সম্মতিতে হয়নি, আমিই ওকে ছেড়েছিলাম। সেই সময়ে আমি ওর চেয়ে অনেক বড় তারকা ছিলাম। আমার মনে হয়েছিল ওর সঙ্গে থাকলে আমার ক্যারিয়ার তৈরি হবে না। ওকে ছেড়ে আসার জন্য আমার মনে আজ কোনো অনুশোচনা নেই।’’ তিনি আরও যোগ করেন, আজ দীপিকা আকাশছোঁয়া সাফল্য পেলেও, সেই অতীত তিনি অস্বীকার করতে পারেন না।

নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দীপিকা যখন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী, তখন তাঁর শুরুর দিকের এই স্ট্রাগলিং পিরিয়ড নিয়ে মুজাম্মিলের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। নেটিজেনদের একাংশ মুজাম্মিলের এই স্পষ্টবাদিতার প্রশংসা করলেও, বড় অংশের মানুষের মনে এই দাবির সত্যতা ও সময়ের নির্বাচন (Timing) নিয়ে প্রশ্ন উঠেছে।

দীপিকার নীরবতা এই পুরো বিতর্ক নিয়ে এখন পর্যন্ত দীপিকা পাড়ুকোনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কঠোর গোপনীয়তা বজায় রাখা দীপিকা এই ‘সিক্রেট’ প্রেমকাহিনির বিস্ফোরণকে সম্পূর্ণ উপেক্ষা করাই শ্রেয় মনে করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মুজাম্মিলের এই বিস্ফোরক দাবি যে বলিপাড়ায় দীর্ঘদিনের ধুলোচাপা পড়ে থাকা এক অধ্যায়কে পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, তা বলাই বাহুল্য।