হাতে সময় কম! ১২,২৫৬টি এসএসসি সিজিএল পদে নিয়োগের শেষ তারিখ কবে? জানুন আবেদনের নিয়ম

সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য সুখবর। স্টাফ সিলেকশন কমিশন (SSC) পরিচালিত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) ২০২৬ পরীক্ষার মাধ্যমে ১২,২৫৬টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গ্রুপ-বি এবং গ্রুপ-সি স্তরে কর্মী নিয়োগের এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে দ্রুত আবেদন করুন।
আবেদনের শেষ সময়সীমা: গত ২১ মে থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুন, ২০২৬, রাত ১১টা পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন? ১. এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট (ssc.gov.in)-এ লগ-ইন করুন। ২. নতুন প্রার্থীরা আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ৩. এরপর প্রয়োজনীয় শিক্ষাগত ও ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। ৪. নথি আপলোড এবং আবেদন ফি জমা দেওয়ার পর ফর্মটি সাবমিট করুন। ৫. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট বা পিডিএফ কপি অবশ্যই সংরক্ষণ করে রাখুন।
আবেদন ফি: সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। তবে মহিলা প্রার্থী, তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST), প্রাক্তন সেনাকর্মী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। ইউপিআই (UPI), নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে এই ফি প্রদান করা যাবে।
শেষ মুহূর্তের ভিড় এড়াতে প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটটি নিয়মিত চেক করুন।