অভিষেকের দিন শেষ? গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দাবি একদা ঘনিষ্ঠ ঋজু দত্তর!

তৃণমূল কংগ্রেসের অন্দরের পরিস্থিতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর সক্রিয়তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা মুখপাত্র ঋজু দত্ত। তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় এখন চূড়ান্ত খারাপ এবং যেকোনো দিন তিনি গ্রেফতার হতে পারেন।
তীব্র কটাক্ষ ঋজু দত্তর: অতীতে সংসদে দাঁড়িয়ে এনডিএ সাংসদদের উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে।” ঋজু দত্তর দাবি, সেই পরিস্থিতি এখন ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই একই ভাষায় কটাক্ষ করে ঋজু বলেন, “এখন বরং অভিষেকেরই কুর্সি কি পেটি বেঁধে নেওয়া উচিত।”
প্রাক্তন তৃণমূল নেতার এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অতীতে যিনি দলের অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, সেই ঋজু দত্তর এই ধরণের বক্তব্য তৃণমূলের বর্তমান নেতৃত্বকে অস্বস্তিতে ফেলবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।
গ্রেফতারির জল্পনা কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে বর্তমানে রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা। সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে আসার প্রেক্ষিতেই ঋজু দত্তর এই দাবি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তারা। তাদের মতে, এসবই রাজনৈতিক ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে দলকে চাপে ফেলার চেষ্টা। তবে রাজনৈতিক মহলে ঋজু দত্তর এই ‘ভবিষ্যদ্বাণী’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।