প্রচণ্ড গরমের দুপুরে শরীরকে ভেতর থেকে সতেজ ও ঠান্ডা রাখতে মৌসুমি ফলের জুড়ি নেই। আর এই তালিকার শীর্ষে রয়েছে রসালো ও মিষ্টি লিচু। শুধু সরাসরি খেতেই নয়, লিচু দিয়ে তৈরি জুস গরমের ক্লান্তি দূর করে নিমেষেই এনে দেয় দারুণ প্রশান্তি। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পানীয়টি শুধু স্বাস্থ্যকরই নয়, স্বাদেও অতুলনীয়।
আপনার বাড়ির সদস্যদের জন্য ঝটপট তৈরি করে ফেলুন দারুণ সুস্বাদু লিচুর জুস। দেখে নিন সহজ রেসিপি:
উপকরণ:
লিচু: ১০-১২টি (খোসা ও বিচি ছাড়ানো)
জল: ২ গ্লাস
চিনি: স্বাদমতো
লবণ: এক চিমটি
বরফ কুচি: প্রয়োজনমতো
তৈরির পদ্ধতি:
১. প্রথমে লিচুগুলো ভালো করে পরিষ্কার করে খোসা ও বিচি আলাদা করে নিন।
২. একটি ব্লেন্ডারে লিচুর শাঁস, চিনি এবং এক চিমটি লবণ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
৩. এবার পরিমাণমতো জল মিশিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিন যাতে মিশ্রণটি মসৃণ হয়।
৪. গ্লাসে বরফ কুচি নিয়ে তৈরি করে রাখা লিচুর জুস ঢেলে পরিবেশন করুন।
পরিবেশন টিপস:
জুসটিকে আরও একটু স্পেশাল করতে পরিবেশনের সময় ওপরে সামান্য পুদিনা পাতা বা লেবুর স্লাইস ব্যবহার করতে পারেন। এতে পানীয়টির স্বাদ ও সুবাস আরও বেড়ে যাবে।





