১ জুন থেকে চালু বেকার ভাতা! আবেদন করবেন কীভাবে? দেখে নিন নিয়ম ও নথির তালিকা

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, বর্তমান সরকার ‘যুবশক্তি’ প্রকল্পের মাধ্যমে বেকার ভাতার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ মাসিক ৩,০০০ টাকা করার আনুষ্ঠানিক ঘোষণা করেছে। চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের যোগ্য বেকার প্রার্থীরা এই আর্থিক সহায়তা পাবেন।
আবেদনের যোগ্যতা ও নিয়ম:
প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীকে অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে; কোনো সরকারি বা বেসরকারি কাজে যুক্ত থাকলে এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা সরকারের নতুন পোর্টাল https://www.juboshokti.in/ অথবা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.employmentbankwb.gov.in/)-এ-এ) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় নথি হিসেবে ভোটার কার্ড বা পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট), মার্কশিট, ছবি এবং ব্যাঙ্ক পাসবুকের কপি স্ক্যান করে আপলোড করতে হবে।
পেমেন্ট আপডেট:
এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT)-এর মাধ্যমে জমা পড়বে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ১ জুন ২০২৬ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানো শুরু হবে। স্বচ্ছতা বজায় রাখতে সরকার নতুন পোর্টাল তৈরি করেছে, যা আবেদন প্রক্রিয়াকে আরও সহজতর করে তুলবে।