থালাপথির ছবিতে কোটি কোটি টাকার থাবা! বিজয় মুখ্যমন্ত্রী হতেই অ্যাকশনে পুলিশ, গ্রেফতার আরও ৩!

থালাপথি বিজয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘জন নায়কন’ নিয়ে বিনোদন জগতে শোরগোল থামছেই না। চলতি বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও একটি আইনি মামলার কারণে তা পিছিয়ে যায়। এর মাঝেই রিল রুম থেকে ছবির ফুটেজ চুরি করে অনলাইনে ফাঁস করে দেওয়ায় চলচ্চিত্রটির প্রায় ৬০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। এই মেগা পাইরেসি কাণ্ডে তামিলনাড়ু পুলিশের সাইবার ক্রাইম শাখা তদন্ত আরও জোরদার করে নতুন করে আরও ৩ জনকে গ্রেফতার করেছে। এর আগে এই মামলায় ৬ জনকে আটক করা হয়েছিল।

পুলিশি তদন্তে জানা গেছে, মূল অভিযুক্ত অন্য একটি ফিল্ম প্রজেক্টে ফ্রিল্যান্স সহকারী সম্পাদক হিসেবে কাজ করছিলেন। তিনি অনুমতি ছাড়াই এডিটিং স্টুডিওর রিল রুমে ঢুকে ‘জন নায়কন’-এর ফুটেজ চুরি করেন এবং তা পূর্ণ ভিডিও ফরম্যাটে রূপান্তর করে ইন্টারনেটে ছড়িয়ে দেন। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে পাইরেটেড কন্টেন্ট ডাউনলোড বা শেয়ারিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাইবার ক্রাইম শাখা জনগণকে সতর্ক করেছে। এইচ. বিনোদ পরিচালিত এই ছবির ক্লিপ ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন দক্ষিণি তারকারা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy