আজকের দিনে স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। কিন্তু বিপত্তি বাড়ে তখনই, যখন প্রিয় ফোনটি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় বা ‘হ্যাং’ করে। এই পরিস্থিতিতে আমরা বেশিরভাগ মানুষই তাড়াহুড়ো করে ফোনটি ‘পাওয়ার অফ’ বা সুইচ অফ করে দিই। কিন্তু টেক বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসটি আসলে ভুল! ফোন হ্যাং করলে সুইচ অফ নয়, বরং ‘রিস্টার্ট’ করাই হলো বুদ্ধিমত্তার কাজ।
কেন সুইচ অফ করবেন না? বিশেষজ্ঞদের মতে, যখন আপনি ফোন সুইচ অফ করেন, তখন ফোনের সমস্ত হার্ডওয়্যার এবং সিস্টেম ফাংশন একবারে বন্ধ হয়ে যায়। পুনরায় চালু করার সময় প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা হ্যাং হওয়া ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে, ‘রিস্টার্ট’ বা ‘রিবুট’ অপশনটি ব্যবহার করলে অপারেটিং সিস্টেম তার ত্রুটিগুলো নিজে থেকেই মেরামত করে পুনরায় সচল হওয়ার সুযোগ পায়।
রিস্টার্ট করলে কী লাভ হয়? ফোন রিস্টার্ট করলে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ হয়ে যায় এবং র্যাম (RAM) পরিষ্কার হয়। এর ফলে প্রসেসরের ওপর চাপ কমে এবং ফোনটি আবার আগের মতো মসৃণভাবে কাজ করতে শুরু করে।
টেক এক্সপার্টের বাড়তি কিছু টিপস:
স্টোরেজ খালি রাখুন: ফোনের ইন্টারনাল মেমোরি কখনোই ৮০ শতাংশের বেশি ভর্তি করবেন না। স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন স্লো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ক্যাশ ডেটা ডিলিট: নিয়মিত অ্যাপের ক্যাশ (Cache) ক্লিয়ার করলে ফোন হালকা থাকে।
সফ্টওয়্যার আপডেট: সবসময় ফোনের অপারেটিং সিস্টেম লেটেস্ট ভার্সনে আপডেট রাখুন। এটি বাগ বা টেকনিক্যাল সমস্যা দূর করতে সাহায্য করে।
অব্যবহৃত অ্যাপ ডিলিট: যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না, সেগুলো ফোন থেকে সরিয়ে ফেলুন।
পরের বার ফোন হ্যাং করলে প্যানিক না করে বা সুইচ অফ না করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এবং ফোনটি ‘রিস্টার্ট’ দিন। দেখবেন আপনার সাধের স্মার্টফোনটি আবার নতুনের মতো পারফর্ম করছে!





