রাহুর খেল শুরু! মালামাল হবে এই ৩ রাশি, ‘কলিযুগের রাজা’র কৃপায় কি ভাগ্য খুলছে?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহু কোনো দৃশ্যমান গ্রহ নয়, বরং একটি ‘ছায়াগৃহ’। তবে এর শক্তি নবগ্রহের মধ্যে অন্যতম। রাহু সর্বদা উল্টো পথে বা বক্রগতিতে চলে। যখন রাহু শুভ হয়, তখন মানুষকে সীমাহীন সাফল্য এনে দেয়। বর্তমানে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এখানেই থাকবে। এরপর এটি প্রবেশ করবে মীন রাশিতে।

ডিসেম্বর পর্যন্ত রাহুর এই অবস্থানের কারণে কোন ৩টি রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন? দেখে নিন:

১. ধনু রাশি (Sagittarius): রাহুর এই গোচর আপনার জন্য আশীর্বাদের মতো। দীর্ঘদিন ধরে চলা মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাবেন। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। এই সময়ে কোনো বড় সুসংবাদ আপনার দরজায় কড়া নাড়তে পারে। মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং জীবন হবে আনন্দময়।

২. মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা দুর্দান্ত। জীবনের সব কঠিন সমস্যার সমাধান হবে নিমেষেই। কোনো রকম মানসিক চাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে এবং স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় হবে। আনন্দের পরিবেশ বজায় থাকবে আপনার চারপাশে।

৩. কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতকদের জন্য রাহুর এই অবস্থান অত্যন্ত কল্যাণকর। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। যারা আধ্যাত্মিক কর্মকাণ্ডে যুক্ত, তাঁদের জন্য এটি শ্রেষ্ঠ সময়। অফিসের কাজের চাপ থাকলেও তা আপনার ওপর প্রভাব ফেলবে না। কাজের সূত্রে ভ্রমণের যোগ রয়েছে যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। শরীর-স্বাস্থ্যও থাকবে একদম ফিট।

সতর্কবার্তা: রাহু যেমন শুভ ফল দেয়, অশুভ হলে তেমনই মানসিক চাপ ও শারীরিক অসুস্থতা তৈরি করতে পারে। তাই রাহুর শুভ ফল পেতে সৎ পথে চলা এবং সিদ্ধান্ত নেওয়ার সময় ধীরস্থির থাকা জরুরি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy