২% DA বাড়াল কেন্দ্র, সরকারি কর্মীদের লটারি! এপ্রিলের বেতনেই ঢুকবে মোটা টাকা

দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হল মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির প্রস্তাব। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা একলাফে ২ শতাংশ বাড়ানো হয়েছে।

বেতন ও পেনশনে বড় পরিবর্তন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন বর্ধিত হার কার্যকর হবে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা বর্তমানে থাকা ৫৮% থেকে বেড়ে সরাসরি ৬০% হচ্ছে। সরকারি সূত্রের খবর, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বকেয়া বকেয়া টাকা (Arrears) সহ এপ্রিল মাসের বেতনেই এই বাড়তি অর্থ হাতে পাবেন কর্মীরা।

কাদের কতটা সুবিধা? কেন্দ্রীয় সরকারের এই মাস্টারস্ট্রোকের ফলে:

  • উপকৃত হবেন প্রায় ৫০.৪৬ লক্ষ কর্মরত সরকারি কর্মচারী।

  • সুবিধা পাবেন প্রায় ৬৮.২৭ লক্ষ পেনশনভোগী।

  • এই ডিএ বৃদ্ধির ফলে সরকারি কোষাগারে প্রতি বছর অতিরিক্ত ৬,৭৯১.২৪ কোটি টাকার আর্থিক চাপ পড়বে।

বেতন বৃদ্ধির অঙ্কটি দেখে নিন মুদ্রাস্ফীতির বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রাখতে বছরে দু’বার (জানুয়ারি ও জুলাই) মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্র। যদি কোনও কর্মচারীর মূল বেতন ৩০,০০০ টাকা হয়, তবে আগে তিনি ১৭,৪০০ টাকা ডিএ পেতেন। ৬০% হার কার্যকর হওয়ার পর এখন থেকে তিনি পাবেন ১৮,০০০ টাকা। অর্থাৎ মাসে সরাসরি ৬০০ টাকা বেতন বাড়বে। একইভাবে মূল বেতন ২০,০০০ টাকা হলে মাসে বর্ধিত পাওনার পরিমাণ হবে ৪০০ টাকা।

কীভাবে নির্ধারিত হয় এই ভাতা? শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচক বা CPI-IW-এর ১২ মাসের গড়ের ওপর ভিত্তি করেই এই মহার্ঘ ভাতার হার ঠিক করা হয়। মুদ্রাস্ফীতির চাপে সাধারণ কর্মচারীদের পকেটে যাতে টান না পড়ে, সেই উদ্দেশ্যেই এই সরকারি সুবিধা। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পর এবার রাজ্য সরকারগুলিও একই পথে হাঁটে কি না, সেদিকেই তাকিয়ে সব মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy