পছন্দের মানুষকে জীবনসঙ্গী করার কথা ভাবছেন? বিয়ের আগে এই ৪টি পরীক্ষা নিতে ভুলবেন না!

প্রেম এবং দাম্পত্য—দুটো সম্পূর্ণ আলাদা মেরু। যাকে প্রেমিকা হিসেবে ভালো লাগে, জীবনসঙ্গী হিসেবে তিনি কতটা যোগ্য হবেন, তা নিয়ে অনেক সময় ধন্দ তৈরি হয়। আবেগ দিয়ে সম্পর্ক শুরু হলেও, সংসার চালাতে প্রয়োজন বাস্তববোধ ও পারস্পরিক বোঝাপড়া। তাই পছন্দের পুরুষকে স্বামী হিসেবে চূড়ান্ত করার আগে অন্তত চারটি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি।

প্রথমত, তাঁর আর্থিক শৃঙ্খলা যাচাই করুন। তিনি কেবল উপার্জনই করেন, নাকি আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রাখতে জানেন, তা দেখা জরুরি। দ্বিতীয়ত, বিপনদকালীন আচরণ বা তাঁর রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কঠিন পরিস্থিতিতে তিনি আপনাকে কতটা আগলে রাখেন নাকি ভেঙে পড়েন, তা ভবিষ্যতের বড় ইঙ্গিত দেয়। তৃতীয়ত, পারিবারিক মূল্যবোধ। আপনার কেরিয়ার ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তাঁর এবং তাঁর পরিবারের দৃষ্টিভঙ্গি কী, তা আগেভাগেই স্পষ্ট করে নিন। চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগাযোগের ধরণ। কোনো সমস্যা হলে তিনি কি এড়িয়ে যান নাকি আলোচনার মাধ্যমে সমাধান করেন? এই চারটি দিক যদি ইতিবাচক হয়, তবেই সেই পুরুষের গলায় মালা দেওয়ার সিদ্ধান্ত নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy