সোনার বাজারে যেন আগুন লেগেছে। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে গয়নার সোনা। গত কয়েক মাস ধরেই উর্ধ্বমুখী এই মহার্ঘ ধাতুর দাম। মাঝে সামান্য পতন দেখা দিলেও, সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। আজ ফের এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল সোনার দাম। বর্তমানে সোনার দাম দাঁড়িয়েছে প্রায় দেড় লক্ষ টাকার (১০ ভরিতে) আশেপাশে। প্রতিদিনের এই টালমাটাল অবস্থায় দুশ্চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে।আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৪,২৪০ টাকা। যা গতকাল ছিল ১৪,১১০ টাকা। অর্থাৎ এক দিনেই গ্রামে বেড়েছে ১৩০ টাকা। একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে ২৪ ক্যারেট বা পাকা সোনার দামও। শুধুমাত্র কলকাতা নয়, দেশের সমস্ত বড় শহরেই ছবিটা প্রায় এক। চেন্নাই এবং মাদুরাইতে সোনার দাম দেশের মধ্যে সবচেয়ে বেশি। এক নজরে দেখে নিন আজকের বাজার দর:শহর২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম)২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম)কলকাতা১৪,২৪০ টাকা১৫,৫৩৫ টাকাচেন্নাই / মাদুরাই১৪,৩২০ টাকা১৫,৬২২ টাকামুম্বই / বেঙ্গালুরু১৪,২৪০ টাকা১৫,৫৩৫ টাকাদিল্লি / লখনউ১৪,২৫৫ টাকা১৫,৫৫০ টাকাআমেদাবাদ / পাটনা১৪,২৪৫ টাকা১৫,৫৪০ টাকাবিশ্ববাজারের অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির জেরে সোনার এই অস্বাভাবিক বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিয়ের মরশুমের আগে সোনার এই লাগামছাড়া দামে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।
Home
OTHER NEWS
সোনার দামে আগুন! দেড় লাখের গণ্ডি ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় হলুদ ধাতু, মাথায় হাত মধ্যবিত্তের





