অতিরিক্ত ভিটামিন খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন কিডনি পাথর ও অঙ্গহানির ঝুঁকি!

সুস্থ ও সুঠাম শরীরের জন্য ভিটামিন ও খনিজ অপরিহার্য, যা মূলত আসে আমাদের প্রতিদিনের খাবার থেকে। তবে চমকপ্রদ তথ্য হলো, পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে ভিটামিনের প্রয়োজনীয়তা অনেকটাই বেশি। ৫০ থেকে ৭০ বছর বয়সি পুরুষদের যেখানে দৈনিক ১০০০ মিলিগ্রাম ভিটামিন প্রয়োজন, সেখানে সমবয়সী নারীদের ক্ষেত্রে এর চাহিদা ১২০০ মিলিগ্রাম। সুস্থ থাকতে নিচের ৫টি উপাদানের দিকে নজর দেওয়া জরুরি:
আয়রন: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টুনা মাছ, মুসুর ডাল ও কাজু খান। তবে অতিরিক্ত আয়রন কোষ্ঠকাঠিন্য ও অঙ্গহানি ঘটাতে পারে।
জিঙ্ক: এনজাইম ও ইমিউন সিস্টেমের জন্য ছোলা বা দুধ উপকারী। মাত্রাতিরিক্ত জিঙ্ক শরীরে তামার অভাব তৈরি করে।
ভিটামিন এ: চোখ ও ত্বকের যত্নে গাজর, মিষ্টি আলু ও পালং শাক সেরা। কিন্তু অতিরিক্ত গ্রহণে হাড় ও ত্বকের ক্ষতি হতে পারে।
ভিটামিন সি: হাড় ও যোজক কলার জন্য লেবু বা ব্রকলি জরুরি। এর মাত্রা বাড়লে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে।
ক্যালসিয়াম: হৃদস্পন্দন ও পেশির জন্য দই, পনির ও দুধ প্রয়োজন। অতিরিক্ত ক্যালসিয়াম কিডনির কার্যক্ষমতা নষ্ট করে অন্য খনিজ শোষণে বাধা দেয়।