২০ বছর পর বঙ্গে কংগ্রেসের ‘একলা চলো’ নীতি! মোদী-মমতাকে টেক্কা দিতে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা

দীর্ঘ দুই দশক পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনো জোট ছাড়াই একক শক্তিতে লড়ার বড় সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস। ২৯৪টি আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনী ময়দানে রণহুঙ্কার ছেড়েছেন অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার ও মৌসম বেনজির নূররা। সোমবার সন্ধ্যায় ৪০ জন ‘স্টার ক্যাম্পেনার’-এর তালিকা প্রকাশ করে কংগ্রেস বুঝিয়ে দিয়েছে, এই লড়াইয়ে তারা এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।

বাংলার ভোটে দলীয় প্রার্থীদের সমর্থন দিতে রাজ্যে আসছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের মতো জাতীয় নেতৃত্ব। তালিকায় নাম রয়েছে শশী থারুর, সলমন খুরশিদ ও দীপা দাশমুন্সির মতো হেভিওয়েটদেরও। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, মানুষ এখন দ্বি-মুখী রাজনীতির বদলে উন্নয়নের রাজনীতি চায়।

মঙ্গলবারই প্রকাশিত হতে চলেছে দলের নির্বাচনী ইস্তাহার। একই সঙ্গে হাজরা ক্রসিং থেকে বিশাল সমাবেশের মাধ্যমে শক্তিপ্রদর্শন করতে নামছে হাত শিবির। ২০২৬-এর এই মহারণে কংগ্রেসের এই ‘একলা চলো’ নীতি বাংলার রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দেবে, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy