অ্যাড্রেস প্রুফ নেই? চিন্তা নেই! মাত্র একটি নথি থাকলেই পকেটে আসবে ৫ কেজির এলপিজি সিলিন্ডার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যখন এলপিজি (LPG) সংকটের মেঘ ঘনাচ্ছে, ঠিক তখনই দেশের সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিক এবং পড়ুয়াদের জন্য বড় স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় সরকার। এখন থেকে ৫ কেজির ছোট সিলিন্ডার পেতে আর কোনো স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (Address Proof) লাগবে না।

কী এই নতুন নিয়ম? এতদিন ১৪.২ কেজির বড় সিলিন্ডার নিতে গেলে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র বাধ্যতামূলক ছিল। ফলে বাড়ি থেকে দূরে থাকা শ্রমিক বা ছাত্রছাত্রীরা চরম সমস্যায় পড়তেন। এবার সেই বাধা দূর করল কেন্দ্র। আপনার কাছে কেবল একটি বৈধ পরিচয়পত্র (ID Proof) যেমন আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই নিকটবর্তী ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ৫ কেজির সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।

কাদের জন্য এই সুবিধা?

  • পরিযায়ী শ্রমিক ও দিনমজুর: যারা কাজের সূত্রে বারবার ঘর বদলান।

  • ছাত্রছাত্রী: যারা হোস্টেল বা মেসে থাকেন এবং যাদের কাছে স্থানীয় ঠিকানার প্রমাণ নেই।

  • ছোট পরিবার: যাদের গ্যাসের ব্যবহার তুলনামূলক কম।

জোগান নিয়ে কেন্দ্রের আশ্বাস: যুদ্ধের আবহে গ্যাসের আকাল পড়ার যে গুজব ছড়িয়েছিল, তা উড়িয়ে দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ইতিমদধ্যেই পর্যাপ্ত এলপিজি বোঝাই জাহাজ ভারতে পৌঁছেছে। তাই জোগানে কোনো ঘাটতি নেই।

মনে রাখার মতো তথ্য:

  • বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ: এই ৫ কেজির সিলিন্ডার শুধুমাত্র বাড়ির রান্নার কাজের জন্যই ব্যবহার করা যাবে। কোনো হোটেল বা ব্যবসায়িক ক্ষেত্রে এটি ব্যবহার করা আইনত দণ্ডনীয়।

  • দাম: ১ এপ্রিল থেকে ৫ কেজির ‘ছোটু’ সিলিন্ডারের দাম ৫১ টাকা বেড়েছে। বর্তমানে এর দাম ৭০০ টাকার কাছাকাছি।

গ্যাস সিলিন্ডার নেওয়ার ঝক্কি কমায় খুশি সাধারণ মানুষ। বিশেষ করে ঠিকানার প্রমাণ জোগাড় করার যে মাথাব্যথা ছিল, তা থেকে মুক্তি মিলল এবার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy