তরমুজের বীজ খেলে যেসব উপকার পাবেন, জেনেনিন এর জাদুকরী গুণ সম্পর্কে

হেলথ ডেস্ক: গরমের তীব্রতায় শরীরকে ঠান্ডা রাখতে তরমুজের কোনো বিকল্প নেই। ৯২ শতাংশ জল সমৃদ্ধ এই ফল শরীরকে যেমন হাইড্রেট রাখে, তেমনি এতে থাকা ভিটামিন ও আয়রন শরীরকে দেয় বাড়তি শক্তি। কিন্তু আমরা অনেকেই তরমুজ খাওয়ার সময় এর কালো বীজগুলো ফেলে দিই। বিশেষজ্ঞরা বলছেন, এই বীজগুলো আসলে পুষ্টির ‘পাওয়ার হাউস’।

কেন তরমুজের বীজ আপনার স্বাস্থ্যের জন্য অপরিহার্য? জেনে নিন এর বিস্ময়কর উপকারিতা:

১. হার্টের বন্ধু ও রক্তচাপ নিয়ন্ত্রণ: তরমুজের বীজে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত পরিমিত বীজ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে।

২. হজম শক্তি বৃদ্ধি: অনেকেরই খাবার ঠিকমতো হজম না হওয়ার সমস্যা থাকে। তরমুজের বীজ প্রাকৃতিক এনজাইম সমৃদ্ধ হওয়ায় এটি দ্রুত খাবার হজমে সহায়তা করে এবং পেটের অস্বস্তি দূর করে।

৩. ত্বকের জেল্লা ও বলিরেখা দূর: চিরতরুণ ত্বক পেতে চান? তরমুজের বীজে থাকা খনিজ উপাদান ত্বকের বলিরেখা কমাতে ম্যাজিকের মতো কাজ করে। এটি ভেতর থেকে ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখে, যা গ্রীষ্মকালে বিশেষভাবে প্রয়োজন।

৪. ওজন কমানোর সহজ উপায়: যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য তরমুজের বীজ আদর্শ বিকেলের নাস্তা হতে পারে। এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং মেদ ঝরানো সহজ হয়।

কিভাবে খাবেন তরমুজের বীজ? অনেকেই বুঝতে পারেন না এই শক্ত বীজ খাওয়ার সঠিক পদ্ধতি কী। জেনে নিন সহজ উপায়:

  • রোস্ট করে: বীজগুলো সংগ্রহ করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। এরপর কড়াইতে হালকা করে ভেজে নিন। এটি বিকেলের নাস্তা হিসেবে দারুণ সুস্বাদু।

  • ভাতের সাথে: বীজগুলো বেটে ভাতের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়, যা হজম ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।

বিশেষ টিপস: তরমুজে ক্যালোরি কম থাকায় ডায়াবেটিস রোগীরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে এই ফল ও বীজ গ্রহণ করতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy