“থ্রিসাম থেকে যৌন ভিডিওর নেশা!”-প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সুস্মিতার

কদিন আগেই ধুমধাম করে ফের বিয়ে করেছেন অভিনেত্রী ও ভ্লগার সুস্মিতা রায়। সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচীর সঙ্গে ডিভোর্সের রেশ কাটতে না কাটতেই নতুন জীবন শুরু করা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। কিন্তু বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে সুস্মিতা যা যা অভিযোগ করলেন, তাতে কার্যত স্তব্ধ নেটপাড়া। কান্নায় ভেঙে পড়ে নিজের প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক সব দাবি তুলেছেন তিনি।

সুস্মিতার আনা ভয়ঙ্কর অভিযোগগুলো কী কী? লাইভে এসে সুস্মিতা দাবি করেন, তাঁর বিবাহিত জীবন ছিল নরক যন্ত্রণার মতো। তাঁর অভিযোগ:

  • প্রাক্তন স্বামী সব্যসাচী তাঁর প্রাক্তন বান্ধবীদের সঙ্গে কাটানো যৌন মুহূর্তের ভিডিও সুস্মিতাকে দেখাতেন।

  • সুস্মিতাকে পাশে শুইয়েই অন্য মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন সব্যসাচী।

  • মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলে স্বামী বা শ্বশুরবাড়ি—কেউই তাতে সায় দেয়নি। গত দু’বছর তাঁদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক ছিল না বলেও দাবি তাঁর।

  • সবথেকে চাঞ্চল্যকর অভিযোগ, দামী জিনিসের লোভে সব্যসাচী নাকি সুস্মিতাকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়তে উস্কানি দিতেন এবং ‘থ্রিসাম’-এর মতো বিকৃত রুচির প্রস্তাব দিতেন।

পালটা চাল সব্যসাচীর: ‘এটি ওর পঞ্চম বিয়ে!’ সুস্মিতার এই লাইভ শেষ হতে না হতেই রণংদেহি মূর্তিতে ধরা দেন সব্যসাচী চক্রবর্তী। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এটি সুস্মিতার দ্বিতীয় নয়, বরং পঞ্চম বিয়ে! তাঁর দাবি, সুস্মিতার যখন দ্বিতীয় বিয়ে চলছিল, তখন তাঁর সঙ্গে আলাপ হয়েছিল। সব্যসাচী স্পষ্ট জানিয়েছেন, অভিনেত্রীর এই ‘মিথ্যে’ অভিযোগের বিরুদ্ধে তিনি এবার আইনি পথে হাঁটবেন এবং মানহানির মামলা করবেন।

বিতর্ক পিছু ছাড়ছে না চক্রবর্তী পরিবারের সম্প্রতি গোমাংস কাণ্ড নিয়ে সায়ক চক্রবর্তীকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার বড় দাদার প্রাক্তন স্ত্রীর এই বিস্ফোরক লাইভ চক্রবর্তী পরিবারকে নতুন করে অস্বস্তিতে ফেলল। ৭ বছরের দাম্পত্যের তিক্ততা এখন যেভাবে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ছে, তাতে দুই পক্ষই আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy