বিজয়-তৃষার বিয়ে কি তবে সময়ের অপেক্ষা? জল্পনা উসকে দিলেন খোদ অভিনেত্রীর মা!

থালাপথি বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের বিবাহবিচ্ছেদের খবর গত কয়েকদিন ধরেই শিরোনামে। রিপোর্ট অনুযায়ী, সঙ্গীতা ইতিমধ্যেই আইনিভাবে বিচ্ছেদের আবেদন করেছেন। জল্পনা আরও বেড়েছে কারণ সঙ্গীতার পিটিশনে বিজয়ের ‘বিবাহ-বহির্ভূত সম্পর্ক’-এর কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যদিও পিটিশনে কোনো নির্দিষ্ট নাম নেই, তবে সোশ্যাল মিডিয়ার আঙুল এখন তৃষা কৃষ্ণানের দিকে।

এরই মধ্যে তৃষার মা উমা কৃষ্ণানের একটি কথিত বক্তব্য আগুনের ঘৃতাহুতি দিয়েছে। শোনা যাচ্ছে, তিনি মেয়ের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, যা নেটিজেনদের একাংশ বিজয়ের সঙ্গে বিয়ের জল্পনা হিসেবেই দেখছেন। ‘লিও’ সিনেমার পর থেকেই এই দুই তারকার রসায়ন নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে। এখন বিজয়ের ডিভোর্সের খবর সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দেওয়ার পথে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy