ইলেকট্রিক স্কুটারের বাজারে বড়সড় ধামাকা দিল TVS। মধ্যবিত্তের নাগালে পৌঁছাতে কোম্পানি বাজারে নিয়ে এল TVS Orbiter V1। বিশেষ BaaS (Battery as a Service) স্কিমের আওতায় গ্রাহকরা এখন ব্যাটারি ছাড়াই এই স্কুটার কিনতে পারবেন মাত্র ৪৯,৯৯৯ টাকায়। তবে ব্যাটারির জন্য গ্রাহককে আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে। যারা এককালীন ব্যাটারি-সহ স্কুটারটি কিনতে চান, তাদের জন্য এর দাম পড়বে ৮৪,৫০০ টাকা।
শহরের ব্যস্ত রাস্তায় যাতায়াতের জন্য এই মডেলে রয়েছে 1.8 kWh ব্যাটারি, যা একবার ফুল চার্জে ৮৬ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। মাত্র ২ ঘণ্টা ২০ মিনিটেই ব্যাটারি ০ থেকে ৮০% চার্জ হয়ে যায়। এছাড়া উন্নত ফিচারের তালিকায় রয়েছে কালার এলসিডি ক্লাস্টার, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি এবং এলইডি হেডল্যাম্প।
ডিজাইনের দিক থেকেও চমক দিয়েছে এই স্কুটার। ৮৪৫ মিমি লম্বা আরামদায়ক সিট এবং ২৯০ মিমি চওড়া লেগ-স্পেস চালককে দেবে প্রিমিয়াম অভিজ্ঞতা। সবচেয়ে বড় আকর্ষণ হলো সিটের নিচে থাকা ৩৪ লিটারের বিশাল স্টোরেজ, যেখানে অনায়াসেই দুটি হেলমেট রাখা যায়। স্টাইল আর সাশ্রয়ের মেলবন্ধনে TVS Orbiter V1 এখন বাজারে চর্চার কেন্দ্রে।