বিয়েতে ৬০ কোটির অফার ফেরালেন ‘ভিরোশ’! আল্লু অর্জুন থেকে এনটিআর—কার বিয়ে সবচেয়ে দামী?

২০২৬ সালের সবচেয়ে আলোচিত এবং হাই-প্রোফাইল বিয়ে সেরে ফেললেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল রাজপ্রাসাদে চার হাত এক হওয়ার পর, ৪ মার্চ হায়দ্রাবাদে আয়োজিত হলো এক জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড রিসেপশন।

৩ কেজি সোনা ও কোটি টাকার সাজ বিজয়-রশ্মিকার বিয়েতে খরচের বহর দেখে চোখ কপালে ওঠার জোগাড় নেটিজেনদের। রিপোর্ট অনুযায়ী, বিয়ের দিন তারকা দম্পতির অঙ্গে ছিল প্রায় ৩ কেজি সোনার গয়না। এর মধ্যে রশ্মিকা একাই পরেছিলেন ২ কেজি সোনা, আর বিজয়ের গায়ে ছিল ১ কেজি। ১২৩ তেলেগু-র খবর অনুযায়ী, বিয়ের খরচ ১২ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

৬০ কোটির অফার নাকচ! বড় বড় তারকারা যেখানে ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিয়ের ভিডিও স্বত্ব বিক্রি করতে মুখিয়ে থাকেন, সেখানে বিজয়-রশ্মিকা দেখালেন ভিন্ন পথ। শোনা যাচ্ছে, একটি ওটিটি প্ল্যাটফর্ম তাঁদের বিয়ের ডিজিটাল রাইটসের জন্য ৬০ কোটি টাকার প্রস্তাব দিলেও তা সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন এই তারকা জুটি।

দক্ষিণী ইন্ডাস্ট্রির দামী বিয়ের ইতিকথা: বিজয়-রশ্মিকার বিয়ে দামী হলেও দক্ষিণী সিনেমার দুনিয়ায় এর আগেও রেকর্ড গড়া খরুচে বিয়ে দেখা গিয়েছে:

  • জুনিয়র এনটিআর: ২০১১ সালে তাঁর বিয়েতে খরচ হয়েছিল প্রায় ১০০ কোটি টাকা। স্ত্রী লক্ষ্মী পরেছিলেন ১ কোটি টাকার শাড়ি।

  • আল্লু অর্জুন: স্নেহা রেড্ডির সঙ্গে তাঁর বিয়েতেও বাজেট ছুঁয়েছিল ৯০-১০০ কোটি

  • বরুণ তেজ-লাবণ্য: ইতালির ডেস্টিনেশন ওয়েডিংয়ে খরচ হয়েছিল প্রায় ১৭ কোটি টাকা।

  • নয়নতারা-বিগনেশ: এই জুটি তাঁদের বিয়ের স্বত্ব নেটফ্লিক্সের কাছে ২৫ কোটিতে বিক্রি করে চমক দিয়েছিলেন।

তবে সোনা থেকে শুরু করে আভিজাত্য—সব মিলিয়ে ‘ভিরোশ’-এর বিয়ে এখন টক অফ দ্য টাউন। রিসেপশনেও চাঁদের হাট বসেছিল হায়দ্রাবাদে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন দক্ষিণী সিনেমার রথী-মহারথীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy