ডিজিটাল স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার এবং দূষণের কারণে বর্তমানে চোখের জ্বালাপোড়া, ব্যথা ও ফোলাভাব একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের মণি শুকিয়ে যাওয়া বা ‘ড্রাই আই’ সিনড্রোম দেখা দিচ্ছে। তবে ঘরোয়া কিছু সহজ কৌশলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
প্রথমত, ঠান্ডা জলের ঝাপটা ও কোল্ড কম্প্রেস। চোখের ফোলাভাব কমাতে একটি পরিষ্কার কাপড়ে বরফ বা ঠান্ডা জল নিয়ে চোখের পাতায় ৫-১০ মিনিট রাখুন। দ্বিতীয়ত, শসা বা আলুর টুকরো। শসার স্লাইস চোখের ওপর রাখলে তা চোখের স্নায়ুকে শান্ত করে এবং জ্বালাপোড়া কমায়। তৃতীয়ত, গোলাপ জল। এক ফোঁটা খাঁটি গোলাপ জল বা গোলাপ জলে ভেজানো তুলো চোখের ওপর রাখলে ক্লান্তি দূর হয়। চতুর্থত, ২০-২০-২০ নিয়ম। প্রতি ২০ মিনিট অন্তর ২০ ফুট দূরের কোনো জিনিসের দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন, এতে চোখের পেশির আরাম হয়। পঞ্চমত, পর্যাপ্ত ঘুম ও জল। চোখের আর্দ্রতা বজায় রাখতে দিনে অন্তত ৮ গ্লাস জল পান এবং ৭-৮ ঘণ্টা ঘুম আবশ্যিক।
যদি জ্বালাপোড়ার সাথে দৃষ্টি ঝাপসা হয়ে যায়, তবে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।