মাঝ আকাশে ইঞ্জিনে গোলযোগ, চাষের জমিতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান! ৩ টুকরো হয়ে গেল কাঠামো

কর্নাটকের বিজয়পুরায় রবিবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের জেরে একটি ব্যক্তিগত প্রশিক্ষণ বিমান উল্টে গিয়ে সজোরে আছড়ে পড়ল চাষের জমিতে। ধাক্কার তীব্রতায় আস্ত বিমানটি ভেঙে তিন টুকরো হয়ে গিয়েছে। তবে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কোনোক্রমে প্যারাশুটে ঝাঁপিয়ে প্রাণে বেঁচেছেন পাইলট ও প্রশিক্ষণরত ছাত্র।

ঘটনাটি ঘটেছে বাবালেশ্বর তালুকের ম্যাঙ্গালুরু গ্রামে। ‘রেড বার্ড এভিয়েশন’ সংস্থার দুই আসন বিশিষ্ট বিমানটি কালাবুর্গি থেকে বেলগাভি যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশেই বিমানটিকে টালমাটাল হতে দেখা যায়। বিপদ বুঝে পাইলটরা প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন। বিমানটি মাটিতে পড়ার পর সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আহত দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে বর্তমানে তাঁরা বিপন্মুক্ত। প্রাথমিক তদন্তে ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগকেই এই দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy