লক্ষ্মীর ভাণ্ডারে আসছে বড় চমক! এক ধাক্কায় ২৫০০ টাকা হবে মাসিক ভাতা? তৃণমূল নেত্রীর মন্তব্যে জোর জল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও ভাতা চালু করে হাজার হাজার রাজ্যবাসীকে আর্থিক সুবিধা দিচ্ছে। এই প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী এবং যুবশ্রীর মতো প্রকল্পগুলি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে।

এ রাজ্যে চালু থাকা প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জাতিভুক্ত মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পান। এবার এই জনপ্রিয় ভাতা এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি, অর্থাৎ ২০০০ থেকে ২৫০০ টাকা হতে পারে বলে জোরালো ইঙ্গিত মিলেছে খোদ শাসক দলের নেত্রীর পক্ষ থেকে।

সায়নী ঘোষের মন্তব্য ঘিরে জল্পনা:

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি জানান, শুরুতে এই প্রকল্পে ৫০০ টাকা করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে অনেকটাই বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, তিনি মজা করে আরও একটি মন্তব্য করেন, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই আজকাল স্বামীরা নাকি বাইকের তেল ভরছেন! এই মন্তব্যের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় পুরুষদের জন্যও প্রকল্প চালু করার দাবি জানিয়েছেন।

সব মিলিয়ে বছর শেষে রাজ্যবাসীর জন্য এটি একটি বড় নয়া চমক হতে চলেছে। অনেকে আশা করছেন, শীঘ্রই এই ভাতা বৃদ্ধি পাবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই ভাতা বৃদ্ধির এই ইঙ্গিত আগেই মিলেছিল। তবে, এই বিষয়ে আপাতত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।