সাফল্যের চাপ! কিয়ারা আডবাণীর বদলে অমর কৌশিকের ছবিতে অনীত পাড্ডা, ‘অনুরাগীদের ভালোবাসা দেখলেই চোখে জল আসে’

সাঁইয়ারা’ (Saiyaara) ছবির বিপুল সাফল্যের পর অভিনেত্রী অনীত পাড্ডা (Aneet Padda) এখন ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম। এই ছবিটি তাঁকে শুধু খ্যাতিই এনে দেয়নি, খুলে দিয়েছে কাজের নতুন দরজা। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে অমর কৌশিকের প্রতীক্ষিত ছবি ‘শক্তি-শালিনী’ (Shakti Shalin)-এর মুখ্য চরিত্রে।
এই ছবিতে প্রথমে কিয়ারা আডবাণীর (Kiara Advani) অভিনয় করার কথা ছিল, কিন্তু তাঁর জায়গায় তুলনামূলক নতুন মুখ অনীত পাড্ডাকে কাস্ট করা হয়েছে। ‘থামা’ ছবির টিজারের সঙ্গেই ‘শক্তি-শালিনী’-এর একটি ঝলক প্রকাশ্যে আসে, যেখানে অনীত পাড্ডাকে দেখা যায়।
‘অনুরাগীদের ভালোবাসা দেখলেই চোখে জল আসে’
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অনুভূতি নিয়ে মুখ খোলেন অনীত পাড্ডা। তিনি জানান, সাফল্যের সঙ্গে আসা অনুরাগীদের ভালোবাসা তাঁর কাছে এক বড় দায়িত্ব বলে মনে হয়।
অনীত পাড্ডা বলেন, “আমি ভীষণ সংবেদনশীল। প্রত্যেকটা বিষয় আমায় ভীষণ গভীরভাবে ছুঁয়ে যায়। এত মানুষ আমায় ভালবাসেন, আমার সমর্থন করেন, আমার ভাল চান—এটা ভাবলেই আমার ভীষণ চাপ অনুভূত হয়। আমি এটা উপভোগ করি, তবে একদিক থেকে আবার এটা ভীষণ কঠিন করে দেয় কাজটা।”
তিনি আরও জানান, প্রত্যেক সপ্তাহে তাঁর এমন কিছু দিন যায়, যখন তিনি অনুরাগীদের তৈরি করা ফ্যান-এডিটগুলি দেখেন।
তিনি বলেন, “ওই ছবিগুলো দেখি আর আমার চোখে জল এসে যায়। ভাবি, কত কষ্ট করে, কতটা ভালবেসে মানুষ এগুলো বানিয়েছে। এটা আমার কাছে একটা ভীষণ বড় দায়িত্ব।”
‘সাঁইয়ারা’ ছিল অনীত পাড্ডার প্রথম ছবি। এই ছবিতে যথেষ্ট পাওয়ার পরেই এখন তাঁর হাতে একাধিক বড় ছবির অফার রয়েছে, যার মধ্যে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের অংশ ‘শক্তি-শালিনী’ অন্যতম।